Zechariah 10:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এহুদা-কুলকে বিক্রমশালী করবো, ইউসুফ-কুলকে উদ্ধার করবো এবং তাদেরকে ফিরিয়ে আনবো, কেননা তাদের প্রতি আমার করুণা আছে এবং তারা এমন হবে, যেন আমি তাদেরকে পরিত্যাগ করি নি; কারণ আমিই তাদের আল্লাহ্‌ মাবুদ আর আমি তাদেরকে মুনাজাতের উত্তর দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি যিহূদা কুলকে শক্তিশালী করব আর যোষেফ-কুলকে রক্ষা করব। আমি তাদের ফিরিয়ে আনব কেননা তাদের প্রতি আমার করুণা আছে। তারা এমন হবে যেন আমি তাদের অগ্রাহ্য করিনি। কারণ আমি সদাপ্রভু তাদের ঈশ্বর এবং আমি তাদের উত্তর দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যিহূদা-কুলকে বিক্রমী করিব, যোষেফ-কুলকে ত্রাণপ্রাপ্ত করিব, এবং তাহাদিগকে ফিরাইয়া আনিব, কেননা তাহাদের প্রতি আমার করুণা আছে, এবং তাহারা এমন হইবে, যেন আমি তাহাদিগকে পরিত্যাগ করি নাই; কারণ আমিই তাহাদের ঈশ্বর সদাপ্রভু আর আমি তাহাদিগকে প্রার্থনার উত্তর দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যিহূদা-কুলকে বিক্রমী করিব, যোষেফ-কুলকে ত্রাণপ্রাপ্ত করিব, এবং তাহাদিগকে ফিরাইয়া আনিব, কেননা তাহাদের প্রতি আমার করুণা আছে, এবং তাহারা এমন হইবে, যেন আমি তাহাদিগকে পরিত্যাগ করি নাই; কারণ আমিই তাহাদের ঈশ্বর সদাপ্রভু আর আমি তাহাদিগকে প্রার্থনার উত্তর দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি যিহূদার লোকদের শক্তিশালী করব এবং যোষেফের, অর্থাৎ ইস্রায়েলের লোকদের উদ্ধার করব। আমি তাদের ফিরিয়ে আনব, কারণ তাদের উপর আমার মমতা আছে। তখন তারা এমন হবে যেন আমি তাদের অগ্রাহ্য করি নি, কারণ আমি তাদের ঈশ্বর সদাপ্র্রভু; আমি তাদের ডাকে সাড়া দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি এহুদার লোকদের শক্তিশালী করব এবং ইউসুফের, অর্থাৎ ইসরাইলের লোকদের উদ্ধার করব। আমি তাদের ফিরিয়ে আনব, কারণ তাদের উপর আমার মমতা আছে। তখন তারা এমন হবে যেন আমি তাদের অগ্রাহ্য করি নি, কারণ আমি তাদের মাবুদ আল্লাহ্‌; আমি তাদের ডাকে সাড়া দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা গোষ্ঠীকে আমি শক্তিশালী করব, যোষেফের বংশধরদের করব উদ্ধার। আমি তাদের ফিরিয়ে আনব, কারণ তাদের প্রতি রয়েছে আমার মমতা। তারা হবে এমন, যেন কোনদিন আমি তাদের পরিত্যাগ করিনি। আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর, আমি তাদের প্রার্থনার উত্তর দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যিহূদার পরিবারকে বলবান করব| যুদ্ধ জেতার জন্য আমি যোষেফের পরিবারকে সাহায্য করব| আমি তাদের নিরাপদে ফিরিয়ে আনব| তাদের এমন সান্ত্বনা দেব মনে হবে আমি যেন কখনই তাদের ছেড়ে যাই নি| আমিই প্রভু তাদের ঈশ্বর তাদের সাহায্য করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি যিহূদা কুলকে শক্তিশালী করব এবং যোষেফের কুলকে উদ্ধার করব; কারণ আমি তাদের ফিরিয়ে আনব এবং আমার দয়া তাদের উপর আছে। তারা এমন হবে যেন আমি তাদের অগ্রাহ্য করি নি, কারণ আমি সদাপ্র্রভু তাদের ঈশ্বর এবং আমি তাদের সাড়া দেব।