Zechariah 10:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মৃদু ধ্বনি সহকারে তাদের ডাকব এবং একত্র করবো, কারণ আমি তাদের মুক্ত করেছি এবং তারা যেমন বহুবংশ ছিল, তেমনি বহুবংশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের সংকেত দেব এবং তাদের একসঙ্গে জড়ো করব। তাদের আমি নিশ্চয়ই মুক্ত করব; তারা আগের মতোই সংখ্যায় অনেক হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শিশ দিয়া তাহাদিগকে ডাকিব, তাহাদিগকে একত্র করিব, কারণ আমি তাহাদিগকে মুক্ত করিয়াছি, এবং তাহারা যেমন বহুবংশ ছিল, তেমনি বহুবংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শিস দিয়া তাহাদিগকে ডাকিব, তাহাদিগকে একত্র করিব, কারণ আমি তাহাদিগকে মুক্ত করিয়াছি, এবং তাহারা যেমন বহুবংশ ছিল, তেমনি বহুবংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের শিস্ দিয়ে ডাকব এবং একসংগে জড়ো করব। আমি তাদের মুক্ত করব বলে তারা আগের মতই সংখ্যায় অনেক হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের শিস্ দিয়ে ডাকব এবং একসংগে জমায়েত করব। আমি তাদের মুক্ত করব বলে তারা আগের মতই সংখ্যায় অনেক হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের সঙ্কেত দিয়ে ডেকে আনব, একত্র করব তাদের, কারণ আমি তাদের করব স্বাধীন জাতি, আগের মতই তাদের সংখ্যাবৃদ্ধি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি শিস্ দিয়ে তাদের সবাইকে ডাকব| আমি তাদের সংগ্রহ করব| আমি তাদের সত্যিই রক্ষা করব এবং তারা অতীতের মত বংশবৃদ্ধি করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের জন্য শিস্ দেব এবং জড়ো করব, কারণ আমি তাদের উদ্ধার করব এবং তারা আগের মতই আবার মহান হয়ে উঠবে!