Zechariah 10:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি জাতিদের মধ্যে তাদের বপন করবো; তারা নানা দূর দেশে আমাকে স্মরণ করবে; আর তারা নিজ নিজ সন্তানসহ জীবিত থাকবে ও ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদিও তাদের লোকদের মধ্যে ছড়িয়ে দেব, তবুও দূরদেশে তারা আমাকে মনে করবে। তারা ও তাদের সন্তানেরা বেঁচে থাকবে, এবং তারা ফিরে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি জাতিগণের মধ্যে তাহাদিগকে বপন করিব; তাহারা নানা দূর দেশে আমাকে স্মরণ করিবে; আর তাহারা আপন আপন সন্তানগণসহ জীবিত থাকিবে ও ফিরিয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি জাতিগণের মধ্যে তাহাদিগকে বপন করিব; তাহারা নানা দূর দেশে আমাকে স্মরণ করিবে; আর তাহারা আপন আপন সন্তানগণসহ জীবিত থাকিবে ও ফিরিয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও নানা জাতির মধ্যে আমি তাদের ছড়িয়ে দিয়েছি তবুও দূর দেশে তারা আমাকে মনে করবে। তারা ও তাদের ছেলেমেয়েরা বেঁচে থাকবে এবং তারা ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও নানা জাতির মধ্যে আমি তাদের ছড়িয়ে দিয়েছি তবুও দূর দেশে তারা আমাকে মনে করবে। তারা ও তাদের ছেলেমেয়েরা বেঁচে থাকবে এবং তারা ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নানা জাতির মাঝে তাদের আমি ছড়িয়ে দিলেও, সেই দূর প্রবাসেও তারা আমায় স্মরণ করবে। তারা বেঁচে থাকবে, ফিরে আসবে সন্তানসন্ততিসহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, আমি আমার লোকেদের বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছি| সেইসব দূরবর্তী স্থানে তারা আমায় স্মরণ করবে| তারা ও তাদের সন্তানেরা জীবন্ত ফিরে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদেরকে লোকেদের মধ্য বপণ করেছি, কিন্তু তারা দূর দেশ থেকেও আমাকে স্মরণ করবে, তারা ও তাদের ছেলেমেয়েরা বেঁচে থাকবে এবং তারা ফিরে আসবে।