Zechariah 11:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি প্রসন্নতা নামক আমার পাঁচনী নিলাম, তা খণ্ড খণ্ড করলাম, যেন সর্বজাতির সঙ্গে কৃত আমার নিয়ম ভঙ্গ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি দয়া নামে সেই লাঠিটা নিয়ে ভেঙে ফেলে সমস্ত জাতির সঙ্গে আমার যে চুক্তি ছিল তা বাতিল করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি প্রসন্নতা নামক আমার পাঁচনী লইলাম, তাহা খণ্ড খণ্ড করিলাম, যেন সর্ব্বজাতির সহিত কৃত আমার নিয়ম ভঙ্গ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি প্রসন্নতা নামক আমার পাঁচনী লইলাম, তাহা খণ্ড খণ্ড করিলাম, যেন সর্বজাতির সহিত কৃত আমার নিয়ম ভঙ্গ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি দয়া নামে সেই লাঠিটা নিয়ে ভেংগে ফেলে সমস্ত জাতির সংগে আমার যে চুক্তি ছিল তা বাতিল করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি রহমত নামে সেই লাঠিটা নিয়ে ভেংগে ফেলে সমস্ত জাতির সংগে আমার যে চুক্তি ছিল তা বাতিল করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বলে ‘অনুগ্রহ’ পাঁচনীটা ভেঙ্গে ফেললাম এবং সর্বজাতির সঙ্গে আমার সম্বন্ধের যে শর্ত স্থির করেছিলাম, সেটা বাতিল করে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি “মনোরম” নামক লাঠিটা নিলাম এবং তা ভেঙ্গে ফেললাম| সমস্ত লোকেদের সঙ্গে ঈশ্বরের চুক্তি যে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল তা দেখাবার জন্য আমি এটা করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি “দয়া” নামে সেই লাঠিটা নিয়ে ভেঙে ফেলে সমস্ত জাতির সঙ্গে আমার যে চুক্তি ছিল তা ভঙ্গ করলাম।