Zechariah 11:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি তাদের বললাম, যদি তোমাদের ভাল মনে হয়, তবে আমার বেতন দাও, নতুবা ক্ষান্ত হও। অতএব তারা আমার বেতন বলে ত্রিশটি রূপার মুদ্রা ওজন করে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের বললাম, “আপনারা যদি ভালো মনে করেন, তবে আমার বেতন দিন; কিন্তু যদি ভালো মনে না করেন, তবে তা রেখে দিন।” তখন তারা আমাকে ত্রিশটি রুপোর টুকরো দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি তাহাদিগকে কহিলাম, যদি তোমাদের ভাল বোধ হয়, তবে আমার বেতন দেও, নতুবা ক্ষান্ত হও। অতএব তাহারা আমার বেতন বলিয়া ত্রিশ রৌপ্য মুদ্রা তৌল করিয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি তাহাদিগকে কহিলাম, যদি তোমাদের ভাল বোধ হয়, তবে আমার বেতন দেও, নতুবা ক্ষান্ত হও। অতএব তাহারা আমার বেতন বলিয়া ত্রিশ রৌপ্য মুদ্রা তৌল করিয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের বললাম, “আপনারা যদি ভাল মনে করেন তবে আমার বেতন দিন; কিন্তু যদি ভাল মনে না করেন তবে তা রেখে দিন।” তখন তারা আমাকে ত্রিশটা রূপার টুকরা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের বললাম, “আপনারা যদি ভাল মনে করেন তবে আমার বেতন দিন; কিন্তু যদি ভাল মনে না করেন তবে তা রেখে দিন।” তখন তারা আমাকে ত্রিশটা রূপার টুকরা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের বললাম, যদি তোমরা উচিত মনে কর, তবে আমার বেতন দাও, নয়তো থাক। তারা তখন আমার বেতন হিসাব করে ত্রিশটি রৌপ্য মুদ্রা আমাকে দিল। ওদের বিচারে এই ছিল আমার সর্বোচ্চ পারিশ্রমিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি বললাম, “তুমি যদি আমায় বেতন দিতে চাও তো দাও, নতুবা দিও না!” তাই তারা আমায় 30টি রূপোর মুদ্রা দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের বললাম, “যদি এটা তোমাদের ভাল মনে হয় তবে আমার বেতন দাও; কিন্তু যদি ভাল মনে না হয় তবে তা করো না।” তাই তারা আমার বেতন ত্রিশটি রূপার টুকরো পরিমাপ করে দিল।