Zechariah 11:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐক্যবন্ধন নামক আমার অন্য পাঁচনী খণ্ড খণ্ড করলাম, যেন এহুদা ও ইসরাইলের ভ্রাতৃভাব নষ্ট করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি মিলন নামে দ্বিতীয় লাঠিটা ভেঙে যিহূদা ও ইস্রায়েলের মধ্যে ভাইয়ের যে সম্বন্ধ ছিল তা নষ্ট করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐক্য বন্ধন নামক আমার অন্য পাঁচনী খণ্ড খণ্ড করিলাম, যেন যিহূদার ও ইস্রায়েলের ভ্রাতৃভাব ভঞ্জন করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐক্যবন্ধন নামক আমার অন্য পাঁচনী খণ্ড খণ্ড করিলাম, যেন যিহূদার ও ইস্রায়েলের ভ্রাতৃভাব ভঞ্জন করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি মিলন নামে সেই দ্বিতীয় লাঠিটা ভেংগে যিহূদা ও ইস্রায়েলের মধ্যে ভাইয়ের যে সম্বন্ধ ছিল তা নষ্ট করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি মিলন নামে সেই দ্বিতীয় লাঠিটা ভেংগে এহুদা ও ইসরাইলের মধ্যে ভাইয়ের যে সম্বন্ধ ছিল তা নষ্ট করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আমি দ্বিতীয় পাঁচনীটি, যার নাম ‘একতা’ সেটিও ভেঙ্গে ফেললাম। এইভাবে যিহুদীয়া তথা ইসরায়েলের জাতীয় ঐক্য বিনষ্ট হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি ঐক্য নামক লাঠিটা নিয়ে দুই টুকরো করে ভাঙলাম| যিহূদা ও ইস্রায়েলের মধ্যে যে আর ঐক্য নেই সেটা তাদের বোঝাবার জন্য আমি এটা করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি “একতা” নামে সেই দ্বিতীয় লাঠিটা ভেঙে যিহূদা ও ইস্রায়েলের মধ্যে ভাইয়ের যে সম্বন্ধ ছিল তা ভঙ্গ করলাম।