Zechariah 11:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দেখ, আমি দেশে এমন এক জন মেষ পালককে উঠাবো, যে উচ্ছিন্ন লোকদের তত্ত্বাবধান করবে না, ছিন্নভিন্ন লোকদের খোঁজ করবে না, ভগ্নাঙ্গ লোককে সুস্থ করবে না, সুস্থিরেরও ভরণপোষণ করবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষগুলোর গোশ্‌ত খাবে এবং তাদের খুর ছিঁড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা আমি দেশের মধ্যে এমন একজন মেষপালককে তুলব যে হারিয়ে যাওয়াদের যত্ন নেবে না, বা যুবাদের খুঁজবে না, বা যারা আঘাত পেয়েছে তাদের সুস্থ করবে না, বা স্বাস্থ্যবানদের খাওয়াবে না, কিন্তু সে বাছাই করা মেষগুলির মাংস খাবে, তাদের খুর থেকে মাংস ছিড়ে খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দেখ, আমি দেশে এমন এক মেষপালককে উঠাইব, যে উচ্ছিন্ন লোকদের তত্ত্বাবধান করিবে না, ছিন্নভিন্নদিগের অন্বেষণ করিবে না, ভগ্নাঙ্গকে সুস্থ করিবে না, সুস্থিরেরও ভরণপোষণ করিবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষদের মাংস খাইবে, এবং তাহাদের খুর ছিঁড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দেখ, আমি দেশে এমন এক মেষপালককে উঠাইব, যে উচ্ছিন্ন লোকদের তত্ত্বাবধান করিবে না, ছিন্নভিন্নদের অন্বেষণ করিবে না, ভগ্নাঙ্গকে সুস্থ করিবে না, সুস্থিরেরও ভরণপোষণ করিবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষদের মাংস খাইবে, এবং তাহাদের খুর ছিঁড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশের উপরে আমি এমন একজন পালককে তুলব যে বিপদে পড়া লোকদের দেখাশোনা করবে না, যারা ছড়িয়ে পড়েছে তাদের খোঁজ করবে না, যারা আঘাত পেয়েছে তাদের সুস্থ করবে না, স্বাস্থ্যবানদের খাওয়াবে না; কিন্তু সে বাছাই করা মেষগুলোর মাংস খাবে এবং তাদের খুর থেকেও মাংস ছিড়ে খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশের উপরে আমি এমন একজন পালককে তুলব যে বিপদে পড়া লোকদের দেখাশোনা করবে না, যারা ছড়িয়ে পড়েছে তাদের খোঁজ করবে না, যারা আঘাত পেয়েছে তাদের সুস্থ করবে না, স্বাস্থ্যবানদের খাওয়াবে না; কিন্তু সে বাছাই করা ভেড়াগুলোর গোশ্‌ত খাবে এবং তাদের খুর থেকেও গোশ্‌ত ছিড়ে খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ দেখ, আমি এ দেশে এমন এক মেষপালকের উত্থান ঘটাব যে ধ্বংসমুখী মেষপালের তত্ত্বাবধান করবে না, পথহারা মেষদের সন্ধান করবে না, আহতদের শুশ্রুষা করবে না বা সুস্থদের লালনপালন করবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষগুলির মাংস খাবে, এমনকি তাদের খুরগুলিও বিচ্ছিন্ন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা থেকেই তারা বুঝবে যে আমি আমার দেশে একজন নতুন মেষপালক আনব| যে মেষেরা মারা যাচ্ছে তাদের যত্ন এই যুবক নিতে পারবে না| সে আহত মেষদের সুস্থ করতে পারবে না| যারা বেঁচে রয়েছে তাদের সে খাওয়াতে পারবে না| সুস্থ সবল মেষদের মেরে ফেলা হবে এবং তাদের মাংস সম্পূর্ণরূপে খেয়ে ফেলা হবে| কেবল তাদের ক্ষুরগুলো পড়ে থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেখ! সেই দেশে আমি একজন পালককে তুলব! সে ধ্বংসপ্রাপ্ত ভেড়াদের দেখাশোনা করবে না! যে সমস্ত ভেড়া বিপথে চলে গিয়েছে সে তাদের খোঁজ করবে না, না পঙ্গু ভেড়াদের সুস্থ করবে। সে সেই সমস্ত ভেড়াদের খাওয়াবে না যারা শক্তভাবে দাঁড়িয়ে থাকে; কিন্তু সে স্বাস্থ্যবান ভেড়াগুলোর মাংস খাবে এবং তাদের খুর ছিন্নভিন্ন করবে।