Zechariah 11:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে দেবদারু, হাহাকার কর, কেননা এরস গাছ পড়ে গেল, সেরা গাছগুলো নষ্ট হল; হে বাশনের অলোন গাছগুলো হাহাকার কর, কেননা দুর্গম বন ভূমিসাৎ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সবুজ-সতেজ দেবদারু গাছ, বিলাপ করো, কেননা সিডার গাছ পড়ে গেছে; সেরা গাছগুলি ধ্বংস হয়ে গেছে! হে বাশনের ওক গাছ, বিলাপ করো, কারণ গভীর বনের সব গাছ কেটে ফেলা হয়েছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে দেবদারু, হাহাকার কর, কেননা এরসবৃক্ষ পতিত, তরুরাজ সকল নষ্ট হইল; হে বাশনের অলোনবৃক্ষ সকল হাহাকার কর, কেননা দুর্গম বন ভূমিসাৎ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে দেবদারু, হাহাকার কর, কেননা এরসবৃক্ষ পতিত, তরুরাজ সকল নষ্ট হইল; হে বাশনের অলোনবৃক্ষ সকল হাহাকার কর, কেননা দুর্গম বন ভূমিসাৎ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে বেরস গাছ, বিলাপ কর, কারণ এরস গাছ পড়ে গেছে। সেরা গাছগুলো ধ্বংস হয়ে গেছে। ওহে বাশনের এলোন গাছ, তোমরা বিলাপ কর, কারণ গভীর বনের সব গাছ কেটে ফেলা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে বেরস গাছ, বিলাপ কর, কারণ এরস গাছ পড়ে গেছে। সেরা গাছগুলো ধ্বংস হয়ে গেছে। ওহে বাশনের এলোন গাছ, তোমরা বিলাপ কর, কারণ গভীর বনের সব গাছ কেটে ফেলা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো দেওদার তরু, রোদন কর, কারণ সীডার ভূপাতিত, বনস্পতিকুল বিধ্বস্ত। ওগো, বাশানের ওক বৃক্ষরাজি, বিলাপ কর, নিবিড় অরণ্য হয়েছে উৎপাটিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৃহৎ‌‌ এরস বৃক্ষগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দেবদারু বৃক্ষরা কাঁদবে| ঐসব দৃঢ় বৃক্ষগুলিকে নিয়ে যাওয়া হবে| বাশনের ওক গাছগুলি দুষ্প্রবেশ্য বন কেটে ফেলা হয়েছে বলে কাঁদবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে দেবদারু গাছ, বিলাপ কর, কারণ এরস গাছ পড়ে গেছে! সমস্ত মহান গাছগুলি ধ্বংস হয়ে গেছে। বাশনের এলোন গাছেরা, তোমরা বিলাপ কর, কারণ গভীর বন ধ্বংস হয়েছে।