Zechariah 11:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভেড়ার রাখালদের হাহাকার-ধ্বনি! কারণ তাদের গৌরব নষ্ট হল; যুবা সিংহদের গর্জন-ধ্বনি! কেননা জর্ডানের শোভাস্থান নষ্ট হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেষপালকদের বিলাপ শোনো; তাদের ভালো ভালো চারণভূমি নষ্ট হয়ে গেছে! সিংহদের গর্জন শোনো; জর্ডনের গভীর জঙ্গল নষ্ট হয়ে গেছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেষপালকদের হাহাকার-ধ্বনি! কারণ তাহাদের গৌরব নষ্ট হইল; যুবাসিংহদের গর্জ্জন-ধ্বনি! কেননা যর্দ্দনের শোভাস্থান নষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেষপালকদের হাহাকার-ধ্বনি! কারণ তাহাদের গৌরব নষ্ট হইল; যুবাসিংহদের গর্জন-ধ্বনি! কেননা যর্দনের শোভাস্থান নষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভেড়ার রাখালদের বিলাপ শোন; তাদের ভাল ভাল চারণ ভূমি নষ্ট হয়ে গেছে। সিংহদের গর্জন শোন; যর্দনের জংগল ধ্বংস হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভেড়ার রাখালদের বিলাপ শোন; তাদের ভাল ভাল চারণ ভূমি নষ্ট হয়ে গেছে। সিংহদের গর্জন শোন; জর্ডানের জংগল ধ্বংস হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ শোন, মেষপালকদের আর্তনাদ, তাদের গর্বের সম্পদ লুণ্ঠিত। ঐ শোন সিংহের গর্জন, জর্ডন তীরের উপবনগুলি হয়েছে ধ্বংস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোন মেষপালকরা কাঁদছে কারণ তারা তাদের পশুচারণভূমি হারিয়েছে| যুব সিংহশাবকগুলির গর্জন শোন| যর্দন নদীর ধারের ঘন বনটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মেষপালকদের আর্তনাদের শব্দ; কারণ তাদের মহিমা নষ্ট হয়ে গিয়েছে। যুবসিংহদের গর্জনের আওয়াজ; কারণ যর্দ্দন নদীর গর্ব ধ্বংস হয়ে গিয়েছে!