Zechariah 11:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার আল্লাহ্ মাবুদ এই কথা বললেন, তুমি জবেহ্ হবার জন্য যে মেষের পাল ঠিক হয়ে আছে তাদের চরাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন যে মেষপাল বধ করার জন্য ঠিক হয়ে আছে তুমি সেই পাল চরাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহিলেন, তুমি এই বধ্য মেষপাল চরাও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহিলেন, তুমি এই বধ্য মেষপাল চরাও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ঈশ্বর সদাপ্রভু বলছেন, “জবাই করবার জন্য যে মেষপাল ঠিক হয়ে আছে তুমি সেই পাল চরাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মাবুদ আল্লাহ্ বলছেন, “জবাই করবার জন্য যে ভেড়ার পাল ঠিক হয়ে আছে তুমি সেই পাল চরাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন এই কথা: হননের জন্য নির্দিষ্ট এই মেষপালের পালক হও তুমি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার ঈশ্বর এই কথাগুলি বলেন, “যে মেষগুলিকে হত্যা করবার জন্য পালন করা হচ্ছে তাদের যত্ন নাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমার ঈশ্বর বলছেন, “হত্যা করবার জন্য যে ভেড়ার পাল ঠিক হয়েছে সেই পাল চরাও।