Zechariah 11:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের অধিকারীরা তাদেরকে হত্যা করে, তবুও নিজেদের দোষী মনে করে না; এবং তাদের বিক্রয়কারীরা প্রত্যেকে বলে, মাবুদ ধন্য হোন, আমি ধনী হলাম; এবং তাদের পালকেরা তাদের প্রতি দয়া করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাদের ক্রেতারা তাদের বধ করে কিন্তু তাদের শাস্তি হয় না। যারা তাদের বিক্রি করে তারা বলে, ‘সদাপ্রভুর গৌরব হোক, আমি ধনী হয়েছি!’ তাদের নিজেদের মেষপালক তাদের উপর দয়া করে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের অধিকারিগণ তাহাদিগকে বধ করে, তথাপি আপনাদিগকে দোষী মনে করে না; এবং তাহাদের বিক্রয়কারীরা প্রত্যেক জন বলে, ধন্য সদাপ্রভু, আমি ধনী হইলাম; এবং তাহাদের পালকগণ তাহাদের প্রতি দয়ার্দ্র হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের অধিকারিগণ তাহাদিগকে বধ করে, তথাপি আপনাদিগকে দোষী মনে করে না; এবং তাহাদের বিক্রয়কারীরা প্রত্যেক জন বলে, ধন্য সদাপ্রভু, আমি ধনী হইলাম; এবং তাহাদের পালকগণ তাহাদের প্রতি দয়ার্দ্র হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাদের কিনে নেয় তারা তাদের জবাই করে কিন্তু নিজেদের দোষী মনে করে না। যারা তাদের বিক্রি করে তারা বলে, ‘সদাপ্রভুর গৌরব হোক, আমি ধনী হয়েছি।’ তাদের পালকেরা তাদের উপর দয়া করে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাদের কিনে নেয় তারা তাদের জবাই করে কিন্তু নিজেদের দোষী মনে করে না। যারা তাদের বিক্রি করে তারা বলে, ‘আলহামদুলিল্লাহ্‌, আমি ধনী হয়েছি।’ তাদের রাখালেরা তাদের উপর দয়া করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের ক্রেতারা এদের বধ করলে তাদের কোন দোষ হয় না, যারা এদের বিক্রি করে তারা বলে: ‘ধন্য প্রভু, আমার ধনাগম হয়েছে–’ এদের পালকদের কোন দয়ামায়া নেই এদের প্রতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা সেগুলো কেনে ও হত্যা করে তাদের শাস্তি দেওয়া হবে না| যে সব ব্যবসায়ী মেষগুলো বিক্রী করেছে তারা বলে, ‘প্রভুর প্রশংসা কর, আমি ধনী হয়ে উঠেছি!’ মেষপালকরা তাদের মেষদের জন্য দুঃখিত হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তাদের কিনে নেয়, হত্যা করে তারা কোনো শাস্তি পায় না এবং যারা তাদের বিক্রি করে তারা বলে, ‘সদাপ্রভু ধন্য, আমি ধনী হয়েছি!’ কারণ তাদের নিজদের পালকেরা তাদের উপর দয়া করে না।