Zechariah 11:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি সেই জবেহ্‌ হওয়ার জন্য ঠিক হওয়া মেষের পালকে, সত্যি, সেই দুঃখী মেষগুলোকে চরাতে লাগলাম। আর আমি নিজের জন্য দু’টি পাঁচনী নিলাম; তার একটির নাম প্রসন্নতা, অন্যটির নাম ঐক্যবন্ধন রাখলাম; আর আমি সেই মেষ পাল চরালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বধ করার জন্য যে মেষপাল ঠিক হয়ে আছে, বিশেষ করে সেই পালের দুঃখীদের আমি মেষপালক হিসেবে চরাতে লাগলাম। তারপর আমি দুটো লাঠি নিলাম এবং একটির নাম দিলাম দয়া ও অন্যটির নাম দিলাম মিলন, আর আমি সেই মেষপাল চরালাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি সেই বধ্য মেষপালকে, সত্য, সেই দুঃখী মেষদিগকে চরাইতে লাগিলাম। আর আমি আপনার জন্য দুইটী পাঁচনী লইলাম; তাহার একটীর নাম প্রসন্নতা, অন্যটীর নাম ঐক্যবন্ধন রাখিলাম; আর আমি সেই মেষপাল চরাইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি সেই বধ্য মেষপালকে, সত্য, সেই দুঃখী মেষদিগকে চরাইতে লাগিলাম। আর আমি আপনার জন্য দুইটি পাঁচনী লইলাম; তাহার একটির নাম প্রসন্নতা, অন্যটির নাম ঐক্যবন্ধন রাখিলাম; আর আমি সেই মেষপাল চরাইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জবাই করবার জন্য যে মেষ পাল ঠিক হয়ে আছে, বিশেষ করে সেই পালের দুঃখীদের আমি চরাতে লাগলাম। তারপর আমি দু’টা লাঠি নিলাম এবং তার একটার নাম দিলাম দয়া ও অন্যটার নাম দিলাম মিলন; আর আমি সেই মেষ পাল চরাতে থাকলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাই করবার জন্য যে ভেড়ার পাল ঠিক হয়ে আছে, বিশেষ করে সেই পালের দুঃখীদের আমি চরাতে লাগলাম। তারপর আমি দু’টা লাঠি নিলাম এবং তার একটার নাম দিলাম রহমত ও অন্যটার নাম দিলাম মিলন; আর আমি সেই ভেড়ার পাল চরাতে থাকলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন হননের জন্য নির্দিষ্ট সেই হতভাগ্য মেষপালকে চরাতে লাগলাম। আমি দুটি পাঁচনী নিলাম। একটির নাম দিলাম, ‘অনুগ্রহ’ অন্যটির নাম ‘একতা’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি সেই সব হতভাগ্য মেষের যত্ন নিলাম, যাদের হত্যা করার জন্য পালন করা হয়েছিল| আমি এই কাজের জন্য দুটি লাঠি নিলাম| একটি লাঠির নাম দিলাম মনোরম, আর অন্যটির নাম দিলাম ঐক্য| তারপর আমি মেষদের যত্ন নিতে শুরু করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি সেই হত্যা করবার জন্য যে ভেড়ার পাল ঠিক হয়েছিল তাদের পালক হলাম, বিশেষ করে সেই পালের দুঃখীদের। তারপর আমি দুইটি লাঠি নিলাম এবং তার একটির নাম দিলাম “দয়া” ও অন্যটির নাম দিলাম “একতা।” এবং আমি সেই ভেড়ার পাল চরালাম।