Zechariah 11:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম, আমি তোমাদের চরাব না; যে মরে সে মরুক ও যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হোক এবং অবশিষ্ট লোকেরা এক জন অন্যের মাংস গ্রাস করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বললাম, “আমি তোমাদের মেষপালক হব না। যে মরে সে মরুক, যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হোক। বাকিরা একে অন্যের মাংস খাক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, আমি তোমাদিগকে চরাইব না; যে মরে সে মরুক, ও যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হউক, এবং অবশিষ্ট লোকেরা এক জন অন্যের মাংস গ্রাস করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, আমি তোমাদিগকে চরাইব না; যে মরে সে মরুক, ও যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হউক, এবং অবশিষ্ট লোকেরা একজন অন্যের মাংস গ্রাস করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বললাম, “আমি তোমাদের পালক হব না। যার মরবার কথা আছে সে মরুক এবং যার দূর হয়ে যাবার কথা আছে সে দূর হয়ে যাক। বাকীরা একে অন্যের মাংস খাক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বললাম, “আমি তোমাদের পালক হব না। যার মরবার কথা আছে সে মরুক এবং যার দূর হয়ে যাবার কথা আছে সে দূর হয়ে যাক। বাকীরা একে অন্যের গোশ্ত খাক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মেষমালিকদের বললাম, আমি আর মেষপালকের কাজ করব না। তোমাদের মেষ মরে মরুক, যেগুলো ধ্বংস হবার ধ্বংস হোক, বাকীরা নিজেদের মধ্যে লড়াই করে মরুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি বললাম, “আমি চললাম, আমি তোমাদের যত্ন নেব না| যে সব লোকেরা মরতে বসেছে, তারা মরুক | যারা ধ্বংস হতে চলেছে তাদের ধ্বংস হোক্ | এবং যারা বাকী থাকবে তারা একে অপরকে ধ্বংস করুক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি বললাম, “আমিও আর তোমাদের সঙ্গে ভেড়া চরাব না। যেগুলি মারা যাচ্ছে সেগুলি মারা যাক; যেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো ধ্বংস হোক। যারা বাকি আছে তারা প্রত্যেকে তার প্রতিবেশির মাংস খাক।”