Zechariah 12:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি চারদিকের সর্বজাতির পক্ষে জেরুশালেমকে সুরার পানপাত্রস্বরূপ করবো এবং জেরুশালেমের অবরোধকালে এটা এহুদাতেও সফল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি জেরুশালেমকে এমন এক পানপাত্রের মতো করব যা থেকে পান করে নিকটবর্তী সব জাতিরা টলবে। জেরুশালেমের সঙ্গে যিহূদাও অবরুদ্ধ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি চারিদিকের সর্ব্বজাতির পক্ষে যিরূশালেমকে টলনের পানপাত্রস্বরূপ করিব, এবং যিরূশালেমের অবরোধ কালে ইহা যিহূদাতেও সফল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি চারিদিকের সর্বজাতির পক্ষে যিরূশালেমকে টলনের পানপাত্রস্বরূপ করিব, এবং যিরূশালেমের অবরোধ কালে ইহা যিহূদাতেও সফল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি যিরূশালেমকে এমন একটা মদের পাত্র বানাব যা থেকে খেয়ে আশেপাশের সব জাতিরা টলবে। যিরূশালেমের সংগে যিহূদার অন্যান্য শহরগুলোকেও ঘেরাও করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি জেরুজালেমকে এমন একটা মদের পাত্র বানাব যা থেকে খেয়ে আশেপাশের সব জাতিরা টলবে। জেরুজালেমের সংগে এহুদার অন্যান্য শহরগুলোকেও ঘেরাও করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রতিবেশী জাতিবৃন্দ বিহ্বল হয়ে পড়বে। যখন তারা জেরুশালেম ও যিহুদীয়া অবরোধ করবে তখনই তাদের এই অবস্থা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেখ, জেরুশালেমকে আমি তার প্রতিবেশী দেশগুলোর কাছে একটি বিষের পাত্রে পরিণত করব| ঐ দেশগুলো জেরুশালেম শহরকে আরমণ করবে| সমগ্র যিহূদা অবরুদ্ধ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ! আমি যিরূশালেমকে আশেপাশের সমস্ত লোকদের কাছে ঘূর্ণায়মান পান পাত্র বানাব এবং এটি যিহূদার বিরুদ্ধেও হবে যখন যিরূশালেমের বিরুদ্ধে ঘেরাও করা হবে।