Zechariah 12:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন আমি জেরুশালেমকে সর্বজাতিরই বোঝাস্বরূপ পাথর করবো; যত লোক সেই বোঝা নেবে, তারা ক্ষতবিক্ষত হবে; আর তার বিরুদ্ধে দুনিয়ার সমস্ত জাতি জমায়েত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, যখন সমস্ত জাতি জেরুশালেমের বিরুদ্ধে জড়ো হবে, তখন আমি তাকে সব জাতির জন্য একটি ভারী পাথরের মতো করব। যারা সেটা সরাবার চেষ্টা করবে তারা নিজেরাই আহত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন আমি যিরূশালেমকে সর্ব্বজাতিরই বোঝাস্বরূপ প্রস্তর করিব; যত লোক সেই বোঝা লইবে, তাহারা ক্ষতবিক্ষত হইবে; আর তাহার বিরুদ্ধে পৃথিবীর সকল জাতি একত্রীকৃত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন আমি যিরূশালেমকে সর্বজাতিরই বোঝাস্বরূপ প্রস্তর করিব; যত লোক সেই বোঝা লইবে, তাহারা ক্ষতবিক্ষত হইবে; আর তাহার বিরুদ্ধে পৃথিবীর সকল জাতি একত্রীকৃত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন যখন সমস্ত জাতি যিরূশালেমের বিরুদ্ধে জড়ো হবে তখন আমি তাকে সব জাতির জন্য একটা ভারী পাথরের মত করব। যারা সেই পাথরকে উঠাতে চেষ্টা করবে তারা নিজেরাই আঘাত পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন যখন সমস্ত জাতি জেরুজালেমের বিরুদ্ধে জমায়েত হবে তখন আমি তাকে সব জাতির জন্য একটা ভারী পাথরের মত করব। যারা সেই পাথরকে উঠাতে চেষ্টা করবে তারা নিজেরাই আঘাত পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন আমি জেরুশালেমকে তাদের কাছে জগদ্দল পাথরের মত করব। যারা তা সরাবার চেষ্টা করবে তারা সকলেই হবে গুরুতরভাবে আহত। পৃথিবীর সর্বজাতি একজোট হয়ে জেরুশালেমের বিরুদ্ধে অভিযান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জেরুশালেমকে একটা ভারী পাথরের মত করে দেব| যে কেউ তাকে নিতে চেষ্টা করবে সেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে| তারা কাটা পড়বে এবং তার দ্বারা তাদের আঁচড় লাগবে| তবু পৃথিবীর সমস্ত জাতি জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে একত্রে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন এমন ঘটবে যখন আমি সমস্ত লোকদের বিরুদ্ধে যিরূশালেমকে একটা ভারী পাথরের মত করব। যারা সেই পাথরকে উঠাতে চেষ্টা করবে তারা নিজেরাই ভীষণভাবে আঘাত পাবে।