Zechariah 12:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সেদিন আমি সমস্ত ঘোড়াকে স্তব্ধতায় ও ঘোড়সওয়ারকে উন্মাদনায় আহত করবো এবং এহুদা-কুলের প্রতি আমার চোখ খোলা থাকবে, আর জাতিদের সমস্ত ঘোড়াকে অন্ধতায় আহত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, আমি প্রত্যেকটা ঘোড়াকে আতঙ্কে আঘাত করব এবং তার আরোহীকে পাগল করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি যিহূদা কুলের উপর সতর্ক নজর রাখব, কিন্তু আমি অন্যান্য জাতির সব ঘোড়াকে অন্ধ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, সেই দিন আমি সমস্ত অশ্বকে স্তব্ধতায় ও তদারোহীকে উন্মাদে আহত করিব, এবং যিহূদা-কুলের প্রতি আপন চক্ষু উন্মীলিত করিব, আর জাতিগণের সমস্ত অশ্বকে অন্ধতায় আহত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, সেই দিন আমি সমস্ত অশ্বকে স্তব্ধতায় ও তদারোহীকে উন্মাদে আহত করিব, এবং যিহূদা-কুলের প্রতি আপন চক্ষু উন্মীলিত করিব, আর জাতিগণের সমস্ত অশ্বকে অন্ধতায় আহত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন আমি প্রত্যেকটা ঘোড়াকে ভয় ধরিয়ে দেব এবং ঘোড়সওয়ারকে করব পাগল। যিহূদার লোকদের প্রতি আমি সতর্ক নজর রাখব, কিন্তু অন্যান্য জাতিদের সব ঘোড়াগুলোকে অন্ধ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন আমি প্রত্যেকটা ঘোড়াকে ভয় ধরিয়ে দেব এবং ঘোড়সওয়ারকে করব পাগল। এহুদার লোকদের প্রতি আমি সতর্ক নজর রাখব, কিন্তু অন্যান্য জাতিদের সব ঘোড়াগুলোকে অন্ধ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন আমি অশ্বগুলিকে আতঙ্কিত করব এবং অশ্বারোহীদের উদ্ভ্রান্ত করে দেব। আমি যিহুদীয়ার প্রতি সতর্ক দৃষ্টি রাখব কিন্তু শত্রুপক্ষের অশ্বগুলিকে অন্ধ করে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ে আমি ঘোড়াদের ভীত করব এবং ঘোড়সওয়াররা আতঙ্কগ্রস্ত হবে| আমি শত্রুপক্ষের সমস্ত ঘোড়াকে অন্ধ করে দেব, কিন্তু আমার চোখ খোলা থাকবে আর আমি যিহূদা পরিবারের উপর নজর রাখব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, “আমি প্রত্যেকটি ঘোড়াকে ভয় দিয়ে আঘাত করব এবং প্রত্যেক ঘোড়া চালককে পাগল করে দেব। যিহূদা কুলের উপর আমি দয়ায় আমার চোখকে খুলবো এবং সৈন্যদের সমস্ত ঘোড়াগুলিকে আঘাত করে অন্ধ করে দেব।