Zechariah 12:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার নেতৃবর্গ মনে মনে বলবে, জেরুশালেম-নিবাসীরা তোমাদের আল্লাহ্ বাহিনীগণের মাবুদে আমার বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহূদার নেতৃবর্গ মনে মনে বলবে, ‘জেরুশালেমের লোকেরা শক্তিশালী, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের ঈশ্বর।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার অধ্যক্ষগণ মনে মনে কহিবে, যিরূশালেম-নিবাসীরা আপনাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুতে আমার বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার অধ্যক্ষগণ মনে মনে কহিবে, যিরূশালেম-নিবাসীরা আপনাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুতে আমার বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদার নেতারা মনে মনে বলবে, ‘যিরূশালেমের লোকেরা আমাদের শক্তি, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের ঈশ্বর।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এহুদার নেতারা মনে মনে বলবে, ‘জেরুজালেমের লোকেরা আমাদের শক্তি, কারণ আল্লাহ্ রাব্বুল আলামীন তাদের মাবুদ।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার গোষ্ঠীপতিরা তখন পরস্পরকে এই কথা বলবে: জেরুশালেমনিবাসীরাই আমাদের শক্তি, কারণ সর্বাধিপতি প্রভু পরমেশ্বরই তাদের এই শক্তির উৎস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা পরিবারের নেতারা লোকেদের উৎসাহিত করবে| তারা বলবে, ‘প্রভু সর্বশক্তিমানই আমাদের ঈশ্বর| তিনিই আমাদের বলবান করেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহূদার নেতারা তাদের হৃদয়ে বলবে, ‘যিরূশালেমের লোকেরা আমাদের শক্তি, কারণ তাদের ঈশ্বর, বাহিনীদের সদাপ্রভুর জন্য।’