Zechariah 12:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ প্রথমে এহুদার তাঁবুগুলোকে বিজয় দান করবেন, যেন দাউদ-কুলের শোভা ও জেরুশালেম-নিবাসীদের শোভা এহুদার চেয়ে বেশি না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু প্রথমে যিহূদার বাসস্থানগুলি রক্ষা করবেন, যেন দাউদ কুল ও জেরুশালেমের বাসিন্দাদের সম্মান যিহূদার অন্যান্য লোকদের চেয়ে বেশি না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু প্রথমে যিহূদার তাম্বু সকল নিস্তার করিবেন, যেন দায়ূদ-কুলের শোভা ও যিরূশালেম-নিবাসীদের শোভা যিহূদার উপরে অভিমানী না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু প্রথমে যিহূদার তাম্বু সকল নিস্তার করিবেন, যেন দায়ূদ-কুলের শোভা ও যিরূশালেম-নিবাসীদের শোভা যিহূদার উপরে অভিমানী না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সদাপ্রভু প্রথমে যিহূদার বাসস্থানগুলো উদ্ধার করব যাতে দায়ূদের বংশের ও যিরূশালেমের বাসিন্দাদের সম্মান যিহূদার অন্যান্য লোকদের চেয়ে বেশী না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মাবুদ প্রথমে এহুদার বাসস্থানগুলো উদ্ধার করব যাতে দাউদের বংশের ও জেরুজালেমের বাসিন্দাদের সম্মান এহুদার অন্যান্য লোকদের চেয়ে বেশী না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু সর্বপ্রথমে যিহুদার ছাউনিগুলিকে জয়যুক্ত করবেন যেন দাউদ বংশের ও জেরুশালেমনিবাসীদের গৌরব যিহুদা কুলের গৌরবকে ছাপিয়ে উঠতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু প্রথমে যিহূদার লোকেদের রক্ষা করবেন, আর তাই জেরুশালেমের লোকেরা আর বেশী বড়াই করতে পারবে না| দায়ুদের পরিবার ও জেরুশালেমে বসবাসকারী অন্য লোকেরাও বড়াই করে বলতে পারবে না যে তারা যিহূদার অন্য লোকেদের চাইতে ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু প্রথমে যিহূদার তাঁবুগুলি উদ্ধার করবেন, যেন দায়ূদ কুলের এবং যারা যিরূশালেমে বসবাস করে তাদের সম্মান অবশিষ্ঠ যিহূদার থেকে বেশী না হয়।