Zechariah 12:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মাবুদ জেরুশালেম-নিবাসীদেরকে রক্ষা করবেন; আর সেদিন তাদের মধ্যে যে হোঁচট খেল, সেও দাউদের মত হবে এবং দাউদের কুল আল্লাহ্র মত, মাবুদের যে ফেরেশতা তাদের অগ্রগামী, তাঁর মত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন সদাপ্রভু জেরুশালেমের বসবাসকারীদের রক্ষা করবেন, যেন তাদের মধ্যেকার সবচেয়ে দুর্বল লোকও দাউদের মতো হয়, এবং দাউদ কুল ঈশ্বরের মতো হয়, সদাপ্রভুর যে দূত তাদের আগে আগে চলবে তাঁর মতো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন সদাপ্রভু যিরূশালেম-নিবাসিগণকে রক্ষা করিবেন; আর সেই দিন তাহাদের মধ্যে যে উছোট খাইল, সেও দায়ূদের সদৃশ হইবে, এবং দায়ূদের কুল ঈশ্বরের সদৃশ, সদাপ্রভুর যে দূত তাহাদের অগ্রগামী, তাঁহার সদৃশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন সদাপ্রভু যিরূশালেম-নিবাসীগণকে রক্ষা করিবেন; আর সেই দিন তাহাদের মধ্যে যে উছোট খাইল, সেও দায়ূদের সদৃশ হইবে, এবং দায়ূদের কুল ঈশ্বরের সদৃশ, সদাপ্রভুর যে দূত তাহাদের অগ্রগামী, তাঁহার সদৃশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন আমি যিরূশালেমের বাসিন্দাদের রক্ষা করব। তাদের মধ্যেকার সবচেয়ে দুর্বল লোকও দায়ূদের মত হবে এবং দায়ূদের বংশধরেরা ঈশ্বরের মত, অর্থাৎ সদাপ্রভুর দূতের মত তাদের আগে আগে চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন আমি জেরুজালেমের বাসিন্দাদের রক্ষা করব। তাদের মধ্যেকার সবচেয়ে দুর্বল লোকও দাউদের মত হবে এবং দাউদের বংশধরেরা আল্লাহ্র মত, অর্থাৎ মাবুদের ফেরেশতার মত তাদের আগে আগে চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন প্রভু পরমেশ্বর জেরুশালেমনিবাসীদের সর্বতোভাবে রক্ষা করবেন এবং তাদের মধ্যে যে সবচেয়ে দুর্বল সেও হবে দাউদের মত, আর দাউদের বংশধরেরা তাদের পরিচালনা করবে পরমেশ্বরের দূতের মত, স্বয়ং পরমেশ্বরের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু জেরুশালেমের লোকদের প্রতিরক্ষা করবেন| এমনকি সবচেয়ে জবরজঙ লোকও দায়ুদের মত মহাবীর সৈন্য হয়ে উঠবে| দায়ুদ পরিবারের লোকেরা দেবতাদের তুল্য হবে| প্রভুর দূতদের মত, তাদের যুদ্ধক্ষেত্রে এগিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন যিরূশালেমের লোকদের সদাপ্রভু রক্ষা করবেন এবং সেই দিন তাদের মধ্যে যারা হোঁচট খায় তারা দায়ূদের মত হবে এবং সেই দিনের দায়ূদ কুল ঈশ্বরের মত হবে, তাদের কাছে সদাপ্রভুর স্বর্গদূতদের মত হবে।