Zechariah 13:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন দাউদ-কূল ও জেরুশালেম-নিবাসীদের জন্য গুনাহ্ ও নাপাকীতা ধোবার জন্য একটি ফোয়ারা খোলা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেদিন দাউদ কুলের ও জেরুশালেমের বাসিন্দাদের পাপ ও অশুচিতা ধুয়ে ফেলবার জন্য একটি ফোয়ারা খোলা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন দায়ূদ-কুলের ও যিরূশালেমনিবাসীদের জন্য পাপ ও অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন দায়ূদ-কুলের ও যিরূশালেম-নিবাসীদের জন্য পাপ ও অশৌচহরণার্থে এক উনুই খোলা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, সেই দিন দায়ূদের বংশের ও যিরূশালেমের বাসিন্দাদের পাপ ও অশুচিতা ধুয়ে ফেলবার জন্য একটা ফোয়ারা খোলা হবে। সেই দিন দেশ থেকে প্রতিমাগুলো দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না। আমি দেশ থেকে তাদের নবীদের দূর করে দেব এবং মন্দ আত্মাদেরও দূর করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আল্লাহ্ রাব্বুল আলামীন বলছি, সেই দিন দাউদের বংশের ও জেরুজালেমের বাসিন্দাদের গুনাহ্ ও নাপাকী ধুয়ে ফেলবার জন্য একটা ঝর্ণা খোলা হবে। সেই দিন দেশ থেকে মূর্তিগুলো দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না। আমি দেশ থেকে তাদের নবীদের দূর করে দেব এবং ভূতদেরও দূর করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইদিন দায়ুদ পরিবারের সদস্যদের জন্য ও জেরুশালেমে বসবাসকারী অন্যান্য লোকেদের জন্য এক নতুন ঝর্ণা খোলা হবে| এই ঝর্ণাটি হবে পাপ ও অশুদ্ধি থেকে শুদ্ধিকরণের নিমিত্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন দায়ূদের বংশের ও যিরূশালেমের লোকদের পাপ ও অশুচিতার জন্য, একটা উনুই খোলা হবে।