Zechariah 13:2 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাহিনীগণের মাবুদ বলেন, সেদিন আমি দেশ থেকে মূর্তিগুলোর নাম মুছে ফেলবো, তাদের বিষয় আর কারো স্মরণে থাকবে না; আবার আমি নবীদের ও নাপাকীতার রূহ্কে দেশ থেকে দূর করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেদিন, দেশ থেকে প্রতিমাগুলি দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি দেশ থেকে ভাববাদীদের ও অশুচিতার আত্মাকে দূর করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেই দিন আমি দেশ হইতে প্রতিমাগণের নাম লোপ করিব, তাহাদের বিষয় আর কাহারও স্মরণে থাকিবে না; আবার আমি ভাববাদীদিগকে ও অশুচিতার আত্মাকে দেশ হইতে নিঃসারণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেই দিন আমি দেশ হইতে প্রতিমাগণের নাম লোপ করিব, তাহাদের বিষয় আর কাহারও স্মরণে থাকিবে না; আবার আমি ভাববাদীদিগকে ও অশুচিতার আত্মাকে দেশ হইতে নিঃসরণ করিব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, সেই দিন আমি দেশ থেকে প্রতিমাপূজার রীতি তুলে দেব। মানুষের স্মৃতি থেকে প্রতিমার নাম পর্যন্ত মুছে যাবে। যারা নিজেকে নবী বলে দাবী করে তাদের ও সমস্ত মন্দভাবকে আমি দেশ থেকে দূর করে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু বলেছেন, “সেইসময় আমি পৃথিবী থেকে মূর্ত্তিসমূহের নাম কেটে দেব| ভ্রান্ত ভাববাদীদের আর অশুদ্ধ আত্মাদের সরিয়ে দেব| লোকেরা এমনকি তাদের নামও মনে করবে না| এবং আমি ভ্রান্ত ভাববাদী ও অশুচি আত্মাদের পৃথিবী থেকে দূর করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন এমন হবে, বাহিনীদের সদাপ্রভু ঘোষণা করেন যে, আমি দেশ থেকে প্রতিমাগুলোর নাম দূর করে দেব যেন তাদের নাম আর কখনো স্মরণ করা না হয় এবং একই সঙ্গে আমি ভণ্ড ভাববাদীদের এবং তাদের মন্দ আত্মাদেরও দেশ থেকে চলে যেতে বাধ্য করব।