Zechariah 13:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন নবীরা প্রত্যেকে ভবিষ্যদ্বাণী বলবার সময়ে নিজ নিজ দর্শনের বিষয়ে লজ্জিত হবে এবং প্রতারণা করার জন্য লোমশ কাপড় আর পরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেদিন প্রত্যেক ভাববাদী তাদের ভাববাণীমূলক দর্শনের বিষয়ে লজ্জা পাবে। প্রতারণা করার জন্য তারা ভাববাদীদের লোমের পোশাক আর পরবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন ভাববাদীরা প্রত্যেকে ভাববাণী বলিবার সময়ে আপন আপন দর্শনের বিষয়ে লজ্জিত হইবে, এবং প্রতারণা করণার্থে লোমশ বস্ত্র আর পরিধান করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন ভাববাদীরা প্রত্যেকে ভাববাণী বলিবার সময়ে আপন আপন দর্শনের বিষয়ে লজ্জিত হইবে, এবং প্রতারণা করণার্থে লোমশ বস্ত্র আর পরিধান করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“প্রত্যেক নবী সেই দিন তার দর্শনের বিষয়ে লজ্জিত হবে। ছলনা করবার জন্য সে নবীদের মত লোমের পোশাক পরবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“প্রত্যেক নবী সেই দিন তার দর্শনের বিষয়ে লজ্জিত হবে। ছলনা করবার জন্য সে নবীদের মত লোমের পোশাক পরবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় এমন হবে যে নবীরা অত্যন্ত নম্রভাবে তাদের দিব্যদর্শনের কথা বলবে। তারা কেউ নবীর বেশ ধরে মানুষকে প্রতারণা করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, ভাববাদীরা তাদের দর্শন ও ভাববাণী সম্বন্ধে লজ্জিত হবে| তারা নিজেদের ভাববাদী বলে সনাক্ত করবার জন্য ভাববাদীদের নিমিত্ত মোটা পোষাক পরবে না| তারা লোককে ঠকাবার জন্য ঐ পোষাকগুলো পরবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন এমন হবে যে, যখন প্রত্যেক ভাববাদী তার দর্শনের বিষয়ে ভাববাণী বলে তখন তারা লজ্জিত হবে। ছলনা করার জন্য সে আর ভাববাদীদের মত লোমের পোশাক পরবে না।