Zechariah 13:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু প্রত্যেকে বলবে, আমি নবী নই, আমি এক জন কৃষক, বাল্যকাল থেকে এক জন গোলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে বলবে, ‘আমি ভাববাদী নই। আমি একজন কৃষক; যুবাকাল থেকে জমিই আমার জীবিকা।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রত্যেক জন বলিবে, আমি ভাববাদী নহি, আমি কৃষীবল, বাল্যকালাবধি দাস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রত্যেক জন বলিবে, আমি ভাববাদী নহি, আমি একজন কৃষক, বাল্যকালাবধি দাস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে বলবে, ‘আমি নবী নই, আমি একজন চাষী; ছোটবেলায় আমাকে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে বলবে, ‘আমি নবী নই, আমি একজন চাষী; ছোটবেলায় আমাকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছিল।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বরং বলবে, আমি নবী নই, আমি চাষী মাত্র, আজীবন আমি চাষবাস নিয়েই আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলবে, ‘আমি একজন ভাববাদী নই| আমি একজন কৃষক, এবং ছোট বেলা থেকেই আমি মাঠে কৃষি কাজ করেছি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে বলবে, আমি ভাববাদী নই! আমি একজন চাষী; আমার ছোটবেলা থেকেই আমি এই জমিতে কাজ করছি এবং এটা আমার জীবিকায় পরিণত হয়েছে!