Zechariah 13:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন কেউ তাকে বলবে, তোমার দুই হাতের মধ্যে এসব ক্ষতের দাগ কি? তখন সে জবাবে বলবে, আমার আত্মীয়দের বাড়িতে যেসব আঘাত পেয়েছি, এ সেই সকল আঘাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ‘তোমার শরীরের এই ক্ষতগুলি কীসের?’ সে উত্তর দেবে, ‘আমার বন্ধুর বাড়িতে এসব আঘাত পেয়েছি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন কেহ তাহাকে বলিবে, তোমার দুই হস্তের মধ্যে এই সকল ক্ষতের দাগ কি? তখন সে উত্তর করিবে, আমার আত্মীয়দের বাটীতে যে সকল আঘাত পাইয়াছি, এ সেই সকল আঘাত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন কেহ তাহাকে বলিবে, তোমার দুই হস্তের মধ্যে এই সকল ক্ষতের দাগ কি? তখন সে উত্তর করিবে, আমার আত্মীয়দের বাটীতে যে সকল আঘাত পাইয়াছি, এ সেই সকল আঘাত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ তাকে জিজ্ঞাসা করে, ‘তোমার দেহে ওগুলো কিসের দাগ?’ সে উত্তর দেবে, ‘আমার বন্ধুদের বাড়ীতে যে সব আঘাত পেয়েছি এ তারই দাগ।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ তাকে জিজ্ঞাসা করে, ‘তোমার শরীরে ওগুলো কিসের দাগ?’ সে জবাব দেবে, ‘আমার বন্ধুদের বাড়ীতে যে সব আঘাত পেয়েছি এ তারই দাগ।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ তাকে জিজ্ঞাসা করে, তোমার গায়ে এসব ক্ষতচিহ্ন কিসের? সে তখন বলবে, আমার বন্ধুর ঘরে আমি আঘাত পেয়েছিলাম, এ তারই চিহ্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অন্য লোকেরা বলবে, ‘কিন্তু তোমার হাতের ঐ আঘাতগুলি কিসের?’ সে তখন বলবে, ‘আমি আমার বন্ধুর বাড়ী মার খেয়েছিলাম|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কেউ তাকে জিজ্ঞাসা করে, তোমার দেহে ওগুলো কিসের দাগ? এবং সে উত্তর দেবে, আমার বন্ধুদের বাড়িতে যে সব আঘাত পেয়েছি এ তারই দাগ।