Zechariah 13:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে তলোয়ার, তুমি আমার পালকের, আমার স্বজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রত হও, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; পালককে আঘাত কর, তাতে পালের মেষেরা ছড়িয়ে পড়বে; আর আমি ক্ষুদ্রদের বিরুদ্ধেও আমার হাত উঠাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে তরোয়াল, আমার মেষপালকের বিরুদ্ধে জাগো, যে ব্যক্তি আমার কাছে তার বিরুদ্ধে!” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “মেষপালককে আঘাত করো, তাতে মেষেরা ছড়িয়ে পড়বে, আর আমি মেষশাবকদের বিরুদ্ধে আমার হাত উঠাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে খড়্‌গ, তুমি আমার পালকের, আমার সজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রৎ হও, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন; পালককে আঘাত কর, তাহাতে পালের মেষেরা ছড়াইয়া পড়িবে; আর আমি ক্ষুদ্রগণের প্রতি আপন হস্ত ফিরাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে খড়্‌গ, তুমি আমার পালকের, আমার স্বজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রত হও, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন; পালককে আঘাত কর, তাহাতে পালের মেষেরা ছড়াইয়া পড়িবে; আর আমি ক্ষুদ্রগণের প্রতি আপন হস্ত ফিরাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “হে তলোয়ার, তুমি আমার পালকের বিরুদ্ধে, আমার সংগের লোকের বিরুদ্ধে, জেগে ওঠো। পালককে আঘাত কর, তাতে মেষগুলো ছড়িয়ে পড়বে; আমি মেষের বাচ্চাগুলোর বিরুদ্ধেও আমার হাত উঠাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, “হে তলোয়ার, তুমি আমার পালকের বিরুদ্ধে, আমার সংগের লোকের বিরুদ্ধে, জেগে ওঠো। পালককে আঘাত কর, তাতে মেষগুলো ছড়িয়ে পড়বে; আমি মেষের বাচ্চাগুলোর বিরুদ্ধেও আমার হাত উঠাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ অসি, তুমি সক্রিয় হও আমার মেষপালক ও আমার সহকারীর বিরুদ্ধে, আঘাত কর মেষপালককে, তাহলে মেষপাল বিক্ষিপ্ত হবে চারিদিকে, এমনকি শাবকদেরও আমি আঘাত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু বলেছেন, “আমার তরবারি মেষপালকদের আঘাত করুক! সেটা আমার বন্ধুকে আঘাত করুক! মেষপালকদের আঘাত কর এবং মেষেরা পলায়ন করবে| এবং আমি সেই ক্ষুদ্রগণকে শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা বাহিনীদের সদাপ্রভু বলেন, “হে তলোয়ার, তুমি আমার পালক ও যে ব্যক্তি আমার ঘনিষ্ঠ তার বিরুদ্ধে জেগে ওঠো।” পালককে হত্যা কর, তাতে ভেড়ার পাল ছড়িয়ে পড়বে! কারণ আমি ক্ষুদ্রগুলির বিরুদ্ধেও আমার হাত ওঠাব।