Zechariah 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সমস্ত দেশে দুই অংশ লোক উচ্ছিন্ন হয়ে প্রাণত্যাগ করবে; কিন্তু তৃতীয় অংশ তার মধ্যে অবশিষ্ট থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “সমস্ত দেশে দুই-তৃতীয়াংশকে আঘাত করে ধ্বংস করব; তবুও এক-তৃতীয়াংশ বেঁচে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, সমস্ত দেশে দুই অংশ লোক উচ্ছিন্ন হইয়া প্রাণত্যাগ করিবে; কিন্তু তৃতীয় অংশ তাহার মধ্যে অবশিষ্ট থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, সমস্ত দেশে দুই অংশ লোক উচ্ছিন্ন হইয়া প্রাণত্যাগ করিবে; কিন্তু তৃতীয় অংশ তাহার মধ্যে অবশিষ্ট থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গোটা দেশের তিন ভাগের দু’ভাগ লোককে মেরে ফেলা হবে, কিন্তু আমি সদাপ্রভু বলছি, তৃতীয় ভাগ তার মধ্যে বেঁচে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোটা দেশের তিন ভাগের দু’ভাগ লোককে হত্যা করা হবে, কিন্তু আমি মাবুদ বলছি, তৃতীয় ভাগ তার মধ্যে বেঁচে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা দেশের দুই-তৃতীয়াংশ লোক উচ্ছিন্ন ও বিনষ্ট হবে, এক-তৃতীয়াংশ লোক মাত্র অবশিষ্ট থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেশের দুই-তৃতীয়াংশ লোক আঘাতে মারা যাবে কিন্তু এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা ঘোষণা করেন যে, “সেই দিন সমস্ত দেশের দুইভাগ লোককে মেরে ফেলা হব! তারা ধ্বংস হবে; শুধুমাত্র তৃতীয় অংশ বেঁচে থাকবে।