Zechariah 14:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা তার মধ্যে বাস করবে; আর কখনও বদদোয়াগ্রস্ত হবে না, কিন্তু জেরুশালেম নির্ভয়ে বসতি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মধ্যে লোকেরা বসবাস করবে; কখনোই সেটি ধ্বংস হবে না। জেরুশালেম সুরক্ষিত থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা তাহার মধ্যে বাস করিবে; আর কখনও অভিশাপ হইবে না, কিন্তু যিরূশালেম নির্ভয়ে বসতি করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা তাহার মধ্যে বাস করিবে; আর কখনও অভিশাপ হইবে না, কিন্তু যিরূশালেম নির্ভয়ে বসতি করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে লোকজন বাস করবে; যিরূশালেম আর কখনও ধ্বংসের অভিশাপের অধীন হবে না। সে নিরাপদে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে লোকজন বাস করবে; জেরুজালেম আর কখনও ধ্বংসের বদদোয়ার অধীন হবে না। সে নিরাপদে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে জেরুশালেমে নির্ভয়ে বাস করবে, আর কখনও তা ধ্বংস হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন শত্রু আর তাদের ধ্বংস করতে সেখানে আসবে না| জেরুশালেম নিরাপদ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা যিরূশালেম বাস করবে এবং তাদের সম্পূর্ণ ধ্বংস আর কখনও হবে না; যিরূশালেম নিরাপদে থাকবে!