Zechariah 14:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেসব জাতি জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে মাবুদ এরকম আঘাতে তাদেরকে আহত করবেন; পায়ে ভর দিয়ে দাঁড়াবার সময়ে তাদের মাংস ক্ষয় পাবে, কোটরে চোখ দু’টি ক্ষয় পাবে ও মুখে জিহ্বা ক্ষয় পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব জাতি জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে সদাপ্রভু এসব মহামারি দিয়ে তাদের আঘাত করবেন: তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে, তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে, এবং মুখের মধ্যে তাদের জিভ পচে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সকল জাতি যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবে সদাপ্রভু এইরূপ আঘাতে তাহাদিগকে আহত করিবেন; চরণে ভর দিয়া দাঁড়াইবার সময়ে তাহাদের মাংস ক্ষয় পাইবে, কোটরে চক্ষু দুটী ক্ষয় পাইবে, ও মুখে জিহ্বা ক্ষয় পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সকল জাতি যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবে সদাপ্রভু এইরূপ আঘাতে তাহাদিগকে আহত করিবেন; চরণে ভর দিয়া দাঁড়াইবার সময়ে তাহাদের মাংস ক্ষয় পাইবে, কোটরে চক্ষু দুইটি ক্ষয় পাইবে, ও মুখে জিহ্বা ক্ষয় পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব জাতি যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে সদাপ্রভু মড়ক দিয়ে তাদের আঘাত করবেন। তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে এবং তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে ও মুখের মধ্যে জিভ্‌ পচে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব জাতি জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে মাবুদ মহামারী দিয়ে তাদের আঘাত করবেন। তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের গোশ্‌ত পচে যাবে এবং তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে ও মুখের মধ্যে জিভ্‌ পচে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সব জাতি জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, প্রভু পরমেশ্বর তাদের সকলকে মহামারী দিয়ে আঘাত করবেন। জীবন্ত অবস্থাতেই তাদের দেহে পচন ধরবে, তাদের কোটরগত চোখ গলে যাবে, মুখের ভেতরে জিভ খসে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে সমস্ত জাতি জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, প্রভু তাদের শাস্তি দেবেন| তাদের মাঝে তিনি প্লেগ রোগটি পাঠাবেন| জীবিতকালেই তাদের মাংস পচতে শুরু করবে| তাদের চোখগুলো কোটরে পচবে আর জিব মুখের মধ্যে পচতে শুরু করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সমস্ত জাতি যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে সদাপ্রভু মহামারী দিয়ে তাদের আঘাত করবেন। তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে! এবং তাদের চোখ চোখের গর্তের মধ্যেই পচে যাবে ও মুখের মধ্যে জিভ পচে যাবে!