Zechariah 14:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন তাদের মধ্যে মাবুদের কাছ থেকে মহাকোলাহল হবে; তারা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর হাত ধরবে এবং প্রত্যেকের হাত নিজ নিজ প্রতিবেশীর বিরুদ্ধে উত্তোলিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন সদাপ্রভু আতঙ্ক দিয়ে লোকদের আঘাত করবেন। তারা প্রত্যেকজন প্রত্যেকের হাত ধরবে, এবং একে অপরকে আক্রমণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন তাহাদের মধ্যে সদাপ্রভু হইতে মহাকোলাহল হইবে; তাহারা প্রত্যেক জন আপন আপন প্রতিবাসীর হস্ত ধরিবে, এবং প্রত্যেকের হস্ত আপন আপন প্রতিবাসীর বিরুদ্ধে উত্তোলিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন তাহাদের মধ্যে সদাপ্রভু হইতে মহাকোলাহল হইবে; তাহারা প্রত্যেক জন আপন আপন প্রতিবাসীর হস্ত ধরিবে, এবং প্রত্যেকের হস্ত আপন আপন প্রতিবাসীর বিরুদ্ধে উত্তোলিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সদাপ্রভু ভীষণ ভয় দিয়ে সেই লোকদের আঘাত করবেন। তারা সবাই একে অন্যকে ধরে আক্রমণ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মাবুদ ভীষণ ভয় দিয়ে সেই লোকদের আঘাত করবেন। তারা সবাই একে অন্যকে ধরে আক্রমণ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন প্রভুর সৃষ্ট মহা আতঙ্ক তাদের উপরে নেমে আসবে, ফলে একে অপরকে ধরে মারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই মারাত্মক রোগ শত্রু শিবিরগুলিতে ছড়িয়ে যাবে| সেই মারাত্মক রোগ তাদের ঘোড়া, উট এবং গাধাদের মধ্যেও ছড়িয়ে যাবে| সেই সময়, ঐ লোকেরা সত্যিই প্রভুকে ভয় পাবে| প্রত্যেকটি লোক অন্য লোকের হাত টেনে ধরবে আর তারা একে অপরের সঙ্গে লড়াই করবে| এমনকি যিহূদাও জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে| সমস্ত লোকের কাছ থেকে সোনা, রূপো ও কাপড় চোপড় জড়ো করার পরও এটা ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন এমন হবে, সদাপ্রভুর কাছ থেকে তাদের মধ্য গোলমাল উপস্থিত হবে এবং প্রত্যেকে তার প্রতিবেশীর হাত ধরবে ও প্রত্যেক হাত তার প্রতিবেশীর বিরুদ্ধে উঠবে!