Zechariah 14:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতির মধ্যে যারা অবশিষ্ট থাকবে, তারা প্রতি বছর বাহিনীগণের মাবুদ বাদশাহ্র কাছে সেজ্দা করতে ও কুটীরোৎসব পালন করতে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে জেরুশালেমকে যে সমস্ত জাতি আক্রমণ করেছিল তাদের বেঁচে থাকা লোকেরা সেই রাজার, সর্বশক্তিমান সদাপ্রভুর, উপাসনা করার জন্য এবং কুটিরবাস-পর্ব পালন করতে বছরের পর বছর আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতির মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে, তাহারা বৎসর বৎসর বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে প্রণিপাত করিতে ও কুটীরোৎসব পালন করিতে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতির মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে, তাহারা বৎসর বৎসর বাহিনীগণের সদাপ্রভু রাজার নিকটে প্রণিপাত করিতে ও কুটীরোৎসব পালন করিতে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সেই সব জাতির বেঁচে থাকা লোকেরা সেই রাজার, অর্থাৎ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উপাসনা করবার জন্য এবং কুঁড়ে-ঘরের পর্ব পালন করবার জন্য প্রতি বছর যিরূশালেমে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সেই সব জাতির বেঁচে থাকা লোকেরা সেই বাদশাহ্র, অর্থাৎ আল্লাহ্ রাব্বুল আলামীনের এবাদত করবার জন্য এবং কুঁড়ে-ঘরের ঈদ পালন করবার জন্য প্রতি বছর জেরুজালেমে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন জেরুশালেমের বিরুদ্ধে আগত বিভিন্ন জাতির মধ্যে যারা অবশিষ্ট থাকবে তারা প্রতি বছর তাদের রাজা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের উপাসনা ও কুটিরোৎসব পালন করতে সেখানে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে যারা যুদ্ধ করতে এসেছিল, তার থেকে বেঁচে থাকা লোকেরা প্রতি বছর সেই রাজা যিনি সর্বশক্তিমান প্রভু, তাঁর উপাসনা করতে আসবে| এবং কুটিরবাস পর্ব পালন করতে জেরুশালেম পর্যন্ত যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই সমস্ত জাতি যারা যিরূশালেমের বিরুদ্ধে এসেছিল, তাদের মধ্য যারা বেঁচে থাকবে তারা প্রতি বছর সেই রাজা, বাহিনীদের সদাপ্রভুর উপাসনা করবার জন্য এবং কুটির উত্সব পালন করবার জন্য যিরূশালেমে আসবে।