Zechariah 14:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়ার যেসব গোষ্ঠী বাহিনীগণের মাবুদ বাদশাহ্‌র কাছে সেজ্‌দা করতে জেরুশালেমে আসবে না, তাদের উপরে বৃষ্টি হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি পৃথিবীর জাতিদের মধ্যে কেউ সেই রাজার, সর্বশক্তিমান সদাপ্রভুর আরাধনা করার জন্য জেরুশালেমে না যায়, তবে সেই দেশে বৃষ্টি হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবীর গোষ্ঠী সকলের মধ্যে যাহারা বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে প্রণিপাত করিতে যিরূশালেমে না আইসে, তাহাদের উপরে বৃষ্টি হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবীর গোষ্ঠী সকলের মধ্যে যাহারা বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে প্রণিপাত করিতে যিরূশালেমে না আইসে, তাহাদের উপরে বৃষ্টি হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি পৃথিবীর কোন জাতি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উপাসনা করবার জন্য যিরূশালেমে না যায় তবে তাদের দেশে বৃষ্টি হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি দুনিয়ার কোন জাতি আল্লাহ্‌ রাব্বুল আলামীনের এবাদত করবার জন্য জেরুজালেমে না যায় তবে তাদের দেশে বৃষ্টি হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর কোন মানব গোষ্ঠী যদি তাদের রাজা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কাছে প্রণিপাত করতে জেরুশালেমে না যায়, তাহলে তাদের দেশে বৃষ্টিপাত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর পৃথিবীর কোন পরিবার যদি জেরুশালেমে সর্বশক্তিমান প্রভুর উপাসনা করতে না যায় তবে প্রভু তাদের বৃষ্টি দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি পৃথিবীর কোন জাতি বাহিনীদের সদাপ্রভুর আরাধনা করবার জন্য যিরূশালেমে না যায় তবে সদাপ্রভু তাদের দেশে বৃষ্টি দেবেন না!