Zechariah 14:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরের গোষ্ঠী যদি না আসে, উপস্থিত না হয়, তবে তাদের উপরে বৃষ্টি হবে না; যেসব জাতি কুটীরোৎসব পালন করতে না আসবে, তাদেরকে মাবুদ যে আঘাতে আহত করবেন, সেই আঘাত ওদের প্রতিও ঘটবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি মিশরীয়েরা না যায় এবং উপাসনায় অংশ না নেয় তবে তাদের দেশেও বৃষ্টি হবে না। যে সকল জাতি কুটিরবাস-পর্ব পালন করতে আসবে না সদাপ্রভু তাদের উপরে মহামারি আনবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসরের গোষ্ঠী যদি না আইসে, উপস্থিত না হয়, তবে তাহাদের উপরে [বৃষ্টি হইবে] না; যে সকল জাতি কুটীরোৎসব পালন করিতে না আসিবে, তাহাদিগকে সদাপ্রভু যে আঘাতে আহত করিবেন, সেই আঘাত [উহাদের প্রতিও] ঘটিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসরের গোষ্ঠী যদি না আইসে, উপস্থিত না হয়, তবে তাহাদের উপরে [বৃষ্টি হইবে] না; যে সকল জাতি কুটীরোৎসব পালন করিতে না আসিবে, তাহাদিগকে সদাপ্রভু যে আঘাতে আহত করিবেন, সেই আঘাত [উহাদের প্রতিও] ঘটিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি মিসরীয়েরা না যায় এবং উপাসনায় অংশ না নেয় তবে তাদের দেশেও বৃষ্টি হবে না। যে সব জাতি কুঁড়ে-ঘরের পর্ব পালন করবার জন্য যাবে না সদাপ্রভু তাদের উপর যে মড়ক আনবেন মিসরীয়দের উপর তিনি সেই একই মড়ক আনবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি মিসরীয়রা না যায় এবং এবাদতে অংশ না নেয় তবে তাদের দেশেও বৃষ্টি হবে না। যে সব জাতি কুঁড়ে-ঘরের ঈদ পালন করবার জন্য যাবে না মাবুদ তাদের উপর যে মহামারী আনবেন মিসরীয়দের উপর তিনি সেই একই মহামারী আনবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের কোন গোষ্ঠী যদি সেখানে উপস্থিত না হয়, তাহলে কুটিরোৎসব পালন করতে না আসা জাতির মতই তিনি তাদের সেই একই দণ্ড দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি মিশরের কোন পরিবার কুটিরবাস পর্ব পালন করতে না আসে তবে প্রভু শত্রু জাতিদের ক্ষেত্রে যেমন করেছিল তেমনি তাদেরও সেই মারাত্মক রোগে আক্রান্ত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যদি মিশরীয়েরা না যায় এবং উপস্থিত না হয়, তবে তারাও বৃষ্টি পাবে না। যে সমস্ত জাতি উপস্থিত হবে না ও কুটির উত্সব পালন করবে না তাদের সদাপ্রভু মহামারী দিয়ে আঘাত করবেন।