Zechariah 14:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন ‘মাবুদের উদ্দেশে পবিত্র’ এই কথা ঘোড়াগুলোর ঘণ্টিতে লেখা থাকবে এবং মাবুদের গৃহের রান্না করার পাত্রগুলো কোরবানগাহ্‌র সম্মুখস্থ পাত্রগুলোর মত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন “সদাপ্রভুর উদ্দেশে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে, এবং সদাপ্রভুর গৃহের রান্নার হাঁড়িগুলি বেদির সামনের পবিত্র পাত্রগুলির মতো পবিত্র হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’ এই কথা অশ্বগণের ঘন্টিকাতে থাকিবে, এবং সদাপ্রভুর গৃহে স্থিত হাঁড়ীগুলি যজ্ঞবেদির সম্মুখস্থ পাত্র সকলের তুল্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’ এই কথা অশ্বগণের ঘণ্টিকাতে থাকিবে, এবং সদাপ্রভুর গৃহে স্থিত হাঁড়ীগুলি যজ্ঞবেদির সম্মুখস্থ পাত্র সকলের তুল্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন “সদাপ্রভুর উদ্দেশে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে এবং সদাপ্রভুর ঘরের রান্নার পাত্রগুলো বেদীর সামনের পবিত্র বাটিগুলোর মত পবিত্র হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন “মাবুদের উদ্দেশে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে এবং মাবুদের ঘরের রান্নার পাত্রগুলো কোরবানগাহের সামনের পবিত্র পেয়ালাগুলোর মত পবিত্র হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন অশ্বগুলির গলায় ঘণ্টায় লেখা থাকবে ‘ঈশ্বরের জন্য’ এবং প্রভু পরমেশ্বরের মন্দিরের পাত্রগুলি হোমবেদীর পাত্রের মতই পবিত্র হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, প্রভু সব কিছুর মালিক হবেন| এমনকি ঘোড়ার গলার ঘণ্টিগুলিতেও লেখা থাকবে, প্রভুর জন্য পবিত্র| আর প্রভুর মন্দিরে ব্যবহৃত সমস্ত বাসন-কোষন বেদীর বাটীর মত পাত্রগুলির মতোই গুরুত্বপূর্ণ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই দিনের “সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র” এই কথা ঘোড়ার গলার ঘণ্টায় খোদাই করা থাকবে এবং সদাপ্রভুর গৃহের রান্নার পাত্রগুলো বেদির সামনের বাটিগুলোর মত হবে।