Zechariah 14:7 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে অদ্বিতীয় দিন হবে, মাবুদই তার তত্ত্ব জানেন; তা দিনও হবে না, রাতও হবে না, কিন্তু সন্ধ্যাবেলায় আলো হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটা অদ্বিতীয় দিন হবে, দিনও হবে না অথবা রাতও হবে না—দিনটার কথা কেবল সদাপ্রভুই জানেন—সন্ধ্যাকালে আলো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে অদ্বিতীয় দিন হইবে, সদাপ্রভুই তাহার তত্ত্ব জানেন; তাহা দিবসও হইবে না, রাত্রিও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে অদ্বিতীয় দিন হইবে, সদাপ্রভুই তাহার তত্ত্ব জানেন; তাহা দিবসও হইবে না, রাত্রিও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনটা অন্য কোন দিনের মত হবে না- দিনও হবে না, রাতও হবে না; দিনটার কথা কেবল সদাপ্রভুই জানেন। সেই দিনের শেষে আলো হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনটা অন্য কোন দিনের মত হবে না- দিনও হবে না, রাতও হবে না; দিনটার কথা কেবল মাবুদই জানেন। সেই দিনের শেষে আলো হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন দিন ও রাত্রির পার্থক্য থাকবে না, সন্ধ্যাকালেও থাকবে আলোক। সেই দিনটি হবে বিশিষ্ট একটি দিন (প্রভুই তার মর্ম জানেন)।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন টি শুধুমাত্র সদাপ্রভুই জানেন, সেখানে আর কখনো দিন ও রাত হবে না, কারণ সন্ধ্যাবেলা আলোর মত হবে।