Zechariah 14:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ সমস্ত দেশের উপরে বাদশাহ্‌ হবেন; সেদিন মাবুদ অদ্বিতীয় হবেন এবং তাঁর নামও অদ্বিতীয় হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুই হবেন সারা পৃথিবীর রাজা। সেদিন কেবল একজনই সদাপ্রভু হবেন, এবং তাঁর নামই একমাত্র নাম হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন; সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাঁহার নামও অদ্বিতীয় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন; সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাঁহার নামও অদ্বিতীয় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই হবেন গোটা পৃথিবীর রাজা। সেই দিন লোকে সদাপ্রভুকে একমাত্র ঈশ্বর বলে স্বীকার করবে, কেবল তাঁরই নামে উপাসনা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই হবেন গোটা দুনিয়ার বাদশাহ্‌। সেই দিন লোকে আল্লাহ্‌কে একমাত্র মাবুদ বলে স্বীকার করবে, কেবল তাঁরই নামে এবাদত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র পৃথিবীতে প্রভুর রাজত্ব প্রতিষ্ঠিত হবে সেদিন। প্রভু পরমেশ্বরই হবেন একচ্ছত্র অধিপতি। তাঁর নামই হবে একমাত্র নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, প্রভু সমস্ত পৃথিবীর রাজা হবেন| সেই দিন প্রভু হবেন একজন| তাঁর নাম হবে একটিই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত পৃথিবীর উপরে সদাপ্রভু রাজা হবেন! সেই দিন সদাপ্রভুই অদ্বিতীয় হবেন এবং তাঁর নামও অদ্বিতীয় হবে!