Zechariah 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি চোখ তুলে লক্ষ্য করলাম, আর দেখ, পরিমাপের দড়ি হাতে এক জন পুরুষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি চোখ তুলে দেখলাম, আর সেখানে আমার সামনে মাপের দড়ি হাতে একজন লোক ছিল!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, পরিমাণরজ্জু হস্তে এক পুরুষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, পরিমাণরজ্জু হস্তে এক পুরুষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি চোখ তুলে মাপের দড়ি হাতে একজন লোককে দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?” উত্তরে তিনি আমাকে বললেন, “যিরূশালেম কতটা চওড়া ও কতটা লম্বা তা মেপে দেখতে যাচ্ছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি চোখ তুলে মাপের দড়ি হাতে একজন লোককে দেখতে পেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আরও দেখলাম, জরীপের দড়ি হাতে এক ব্যক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি চোখ তুলে চেয়ে দেখলাম মাপার ফিতে হাতে একজন মানুষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি উপরের দিকে তাকালাম এবং একজন লোককে মাপের দড়ি হাতে দেখতে পেলাম।