Zechariah 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিনে অনেক জাতি মাবুদের প্রতি আসক্ত হবে, আমার লোক হবে; এবং আমি তোমার মধ্যে বাস করবো, তাতে তুমি জানবে যে, বাহিনীগণের মাবুদই আমাকে তোমার কাছে পাঠিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেদিন অনেক জাতি সদাপ্রভুর সঙ্গে যুক্ত হয়ে আমার লোক হবে। আমি তোমাদের মধ্যে বাস করব আর তোমরা জানবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে; এবং আমি তোমার মধ্যে বাস করিব, তাহাতে তুমি জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই আমাকে তোমার নিকটে পাঠাইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে; এবং আমি তোমার মধ্যে বাস করিব, তাহাতে তুমি জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই আমাকে তোমার নিকটে পাঠাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন অনেক জাতি আমার সংগে যুক্ত হয়ে আমার লোক হবে। আমি তোমাদের মধ্যে বাস করব।” যখন তা ঘটবে তখন তোমরা জানবে যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন অনেক জাতি আমার সংগে যুক্ত হয়ে আমার বান্দা হবে। আমি তোমাদের মধ্যে বাস করব।” যখন তা ঘটবে তখন তোমরা জানবে যে, আল্লাহ্ রাব্বুল আলামীন আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন অনেক জাতি পরমেশ্বরের প্রতি আসক্ত হবে, তারা হবে তাঁর প্রজা, আর তিনি তোমাদের সাথে বাস করবেন। তখন তোমরা জানবে যে তিনিই তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ে বহু জাতি আমার কাছে আসবে| তারা আমার লোক হবে এবং আমি তোমার শহরে বাস করব|” আর তুমি জানবে যে সর্বশক্তিমান প্রভু আমায় তোমার কাছে পাঠিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন অনেক জাতি সদাপ্রভুর সঙ্গে যুক্ত হবে এবং তারা আমার লোক হবে, আমি তোমাদের মধ্যে বাস করব।” তখন তোমরা জানবে যে, বাহিনীদের সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।