Zechariah 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, তিনি অগ্রসর হলেন; আর এক জন ফেরেশতা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে এলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি অগ্রসর হইলেন; আর এক জন দূত তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি অগ্রসর হইলেন; আর একজন দূত তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে স্বর্গদূত আগে আমার সংগে কথা বলেছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় আর একজন স্বর্গদূত তাঁর সংগে দেখা করতে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ফেরেশতা আগে আমার সংগে কথা বলেছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় আর একজন ফেরেশতা তাঁর সংগে দেখা করতে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনিও এগিয়ে গেলেন, তখন আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন এবং তাঁকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যে দেবদূতটি আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি চলে গেলেন এবং আরেকটি দেবদূত তাঁর সঙ্গে কথা বলবার জন্য এগিয়ে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন দিন আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে আসলেন।