Zechariah 2:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁকে বললেন, তুমি দৌড়ে গিয়ে যুবককে বল, জেরুশালেমের মধ্যবর্তী মানুষ ও পশুদের জন্য প্রাচীর-বিহীন গ্রামগুলোর মত তার বসতি হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাঁকে বললেন, “আপনি দৌড়ে গিয়ে ওই যুবককে বলুন, ‘জেরুশালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশি হওয়ার দরুন তাতে কোনও প্রাচীর থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি উহাঁকে কহিলেন, তুমি দৌড়িয়া গিয়া যুবককে, বল, যিরূশালেমের মধ্যবর্ত্তী মনুষ্যদের ও পশুদের আধিক্য প্রযুক্ত প্রাচীরবিহীন গ্রাম-সমূহের ন্যায় তাহার বসতি হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি উঁহাকে কহিলেন, তুমি দৌড়াইয়া গিয়া যুবককে বল, যিরূশালেমের মধ্যবর্তী মনুষ্যদের ও পশুদের আধিক্য প্রযুক্ত প্রাচীর-বিহীন গ্রাম-সমূহের ন্যায় তাহার বসতি হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁকে বললেন, “আপনি দৌড়ে গিয়ে ঐ যুবককে বলুন, ‘যিরূশালেমের মধ্যে মানুষ ও পশু সংখ্যায় বেশী হওয়ার দরুন তাতে কোন দেয়াল থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁকে বললেন, “আপনি দৌড়ে গিয়ে ঐ যুবককে বলুন, ‘জেরুজালেমের মধ্যে মানুষ ও পশু সংখ্যায় বেশী হওয়ার দরুন তাতে কোন দেয়াল থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি দৌড়ে গিয়ে ঐ আমীন যুবককে বল, জেরুশালেমের মানুষ ও পশুপালের সংখ্যাধিক্যের জন্য এটি একটি প্রাচীরবিহীন উন্মুক্ত নগর হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাকে বললেন, “দৌড়ে গিয়ে সেই যুবকদের বল যে জেরুশালেম মাপার পক্ষে অতিশয় বড়| তার কাছে গিয়ে এই কথাগুলো বল: ‘জেরুশালেম হবে প্রাচীরবিহীন একটি শহর কারণ জেরুশালেমে বসবাসকারী মানুষ ও পশুর সংখ্যা হবে অনেক|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁকে বললেন, “তুমি দৌড়ে গিয়ে ঐ যুবককে বল, ‘যিরূশালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশী হওয়ার জন্য তাতে কোন দেয়াল থাকবে না।