Zechariah 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ বলেন, আমিই তার চারদিকে আগুনের প্রাচীরস্বরূপ হব এবং আমি তার মধ্যবর্তী মহিমাস্বরূপ হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমি নিজেই তার চারপাশে আগুনের প্রাচীর হব আর তার মধ্যে মহিমাস্বরূপ হব,’ সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, সদাপ্রভু কহেন, আমিই তাহার চারিদিকে অগ্নিময় প্রাচীরস্বরূপ হইব, এবং আমি তাহার মধ্যবর্ত্তী প্রতাপ স্বরূপ হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, সদাপ্রভু বলেন, আমিই তাহার চারিদিকে অগ্নিময় প্রাচীরস্বরূপ হইব, এবং আমি তাহার মধ্যবর্তী প্রতাপ স্বরূপ হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন যে, তিনি নিজেই তার চারপাশে আগুনের দেয়াল হবেন এবং তিনিই তাঁর মহিমায় সেখানে থাকবেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন যে, তিনি নিজেই তার চারপাশে আগুনের দেয়াল হবেন এবং তিনিই তাঁর মহিমায় সেখানে থাকবেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলছেন, এর চারিদিকে আমিই হব অগ্নিপ্রাচীর, আমিই হব এর গৌরব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, ‘আমি শহরের চারধারে একটি আগুনের প্রাচীর তৈরী করে তাকে রক্ষা করব| এবং সেই শহরের মহিমা আনয়ণ করবার জন্য আমি সেখানে বাস করব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ, সদাপ্রভু বলেন যে, আমিই তার চারপাশে আগুনের দেয়াল হব এবং আমিই তার মধ্য মহিমার মত হব’।”