Zechariah 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অহো সিয়োন, ব্যাবিলন-কন্যার সহনিবাসীনী! জীবন রক্ষার্থে পালিয়ে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এসো, হে সিয়োন! তোমরা যারা ব্যাবিলনে বাস করছ, পালাও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অহো সিয়োন, বাবিল-কন্যার সহনিবাসিনি! রক্ষার্থে পলায়ন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অহো সিয়োন, বাবিল-কন্যার সহনিবাসিনী! রক্ষার্থে পলায়ন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে সিয়োনের লোকেরা, তোমরা যারা বাবিলে বাস করছ, তোমরা পালিয়ে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে সিয়োনের লোকেরা, তোমরা যারা ব্যাবিলনে বাস করছ, তোমরা পালিয়ে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পালাও, তোমরা, যারা ব্যাবিলনে বাস করছ, সিয়োনে পালিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে সিয়োনের লোকেরা, যারা বাবিলে বাস করছ, তোমাদের প্রাণ বাঁচাতে এ জায়গা ছেড়ে যাও এবং ঐ শহর ছেড়ে পালাও! সর্বশক্তিমান প্রভুই এই কথা বলেছেন| তিনি আমাকে সেই জাতিগুলির মধ্যে পাঠিয়েছেন যারা তোমাদের লুঠ করেছিল| তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে সম্মান আনতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সিয়োন, তোমরা যারা বাবিলের কন্যার সঙ্গে বাস করছ, পালাও।