Zechariah 2:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ বাহিনীগণের মাবুদ এই কথা বলেন; মহিমার পরে তিনি আমাকে সেই জাতিদের কাছে পাঠালেন, যারা তোমাদের লুট করেছে; কেননা যে ব্যক্তি তোমাদেরকে স্পর্শ করে, সে তাঁর চোখের মণি স্পর্শ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “সেই প্রতাপান্বিত জন যারা তোমাদের লুট করেছে তাদের বিরুদ্ধে আমাকে পাঠানোর পরে—কারণ যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন; প্রতাপের পরে তিনি আমাকে সেই জাতিগণের কাছে পাঠাইলেন, যাহারা তোমাদিগকে লুট করিয়াছে; কেননা যে ব্যক্তি তোমাদিগকে স্পর্শ করে, সে তাঁহার চক্ষুর তারা স্পর্শ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন; প্রতাপের পরে তিনি আমাকে সেই জাতিগণের কাছে পাঠাইলেন, যাহারা তোমাদিগকে লুট করিয়াছে; কেননা যে ব্যক্তি তোমাদিগকে স্পর্শ করে, সে তাঁহার চক্ষুর তারা স্পর্শ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাঁর গৌরব প্রকাশ করবার জন্য আমাকে সেই সব জাতির কাছে পাঠিয়েছেন যারা তোমাদের লুট করেছে। তিনি বলছেন, “যে কেউ তোমাদের ছোঁয় সে আমার চোখের মণি ছোঁয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর গৌরব প্রকাশ করবার জন্য আমাকে সেই সব জাতির কাছে পাঠিয়েছেন যারা তোমাদের লুট করেছে। তিনি বলছেন, “যে কেউ তোমাদের ছোঁয় সে আমার চোখের মণি ছোঁয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তোমাদের নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে সর্বধিপতি প্রভু পরমেশ্বর আমাকে পাঠিয়েছেন সপ্রতাপে, কারণ যারা তোমাদের আঘাত করে তারা তাঁর নয়নের মণিতেই আঘাত হানে। তিনিই বলছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তোমাদের আঘাত করা, ঈশ্বরের চোখের মণিকে আঘাত করবার তুল্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, প্রতাপের পরে যিনি আমাকে সেই সমস্ত জাতিদের বিরুদ্ধে পাঠিয়েছেন, যারা তোমাদের লুট করেছে। কারণ যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে।