Zechariah 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দেখ, আমি তাদের উপরে আমার হাত উঠাব, তাতে তারা তাদের গোলামদের লুটবস্তু হবে, আর তোমরা জানবে যে, বাহিনীগণের মাবুদই আমাকে পাঠিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমার হাত উঠাব যাতে তাদের দাসেরা তাদের লুট করবে। তখন তারা জানতে পারবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দেখ, আমি তাহাদের উপরে আপন হস্ত চালাইব, তাহাতে তাহারা আপন দাসগণের লুটবস্তু হইবে, আর তোমরা জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই আমাকে পাঠাইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দেখ, আমি তাহাদের উপরে আপন হস্ত চালাইব, তাহাতে তাহারা আপন দাসগণের লুটবস্তু হইবে, আর তোমরা জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই আমাকে পাঠাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমার হাত উঠাব, তাতে তাদের দাসেরা তাদের লুট করবে।” এটা যখন ঘটবে তখন তোমরা বুঝতে পারবে যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই আমাকে পাঠিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমার হাত উঠাব, তাতে তাদের গোলামেরা তাদের লুট করবে।” এটা যখন ঘটবে তখন তোমরা বুঝতে পারবে যে, আল্লাহ্ রাব্বুল আলামীনই আমাকে পাঠিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, আমি স্বয়ং তাদের আঘাত করব, তার ফলে যারা তাদের অধীন ছিল তাদের দ্বারাই তারা সমূলে উৎপাটিত হবে, এর দ্বারাই তোমরা জানবে যে সর্বাধিপতি প্রভুই আমাকে পাঠিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের লোকেরা আমার লোকেদের কারারুদ্ধ করেছিল এবং তাদের ক্রীতদাস বানিয়েছিল| কিন্তু আমি তাদের আঘাত করলে তারা আমার লোকেদের দাস হয়ে যাবে| তখন তোমরা জানবে যে সর্বশক্তিমান প্রভুই আমায় পাঠিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমার হাত ওঠাব, যেন তাদের দাসেরা তাদের লুট করে। তখন তোমরা জানতে পারবে যে, বাহিনীদের সদাপ্রভুই আমাকে পাঠিয়েছেন।