Zechariah 3:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে মহা-ইমাম ইউসাকে দেখালেন; ইনি মাবুদের ফেরেশতার সম্মুখে দাঁড়িয়ে ছিলেন, আর তাঁর বিরুদ্ধতা করার জন্য শয়তান তাঁর ডান পাশে দাঁড়িয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি আমাকে দেখালেন মহাযাজক যিহোশূয় সদাপ্রভুর দূতের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাঁকে দোষ দেবার জন্য শয়তান তাঁর ডানদিকে দাঁড়িয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে যিহোশূয় মহাযাজককে দেখাইলেন; ইনি সদাপ্রভুর দূতের সম্মুখে দাঁড়াইয়াছিলেন, আর তাঁহার বিপক্ষতা করিবার জন্য শয়তান [বিপক্ষ] তাঁহার দক্ষিণে দাঁড়াইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে যিহোশূয় মহাযাজককে দেখাইলেন; ইনি সদাপ্রভুর দূতের সম্মুখে দাঁড়াইয়াছিলেন, আর তাঁহার বিপক্ষতা করিবার জন্য শয়তান [বিপক্ষ] তাঁহার দক্ষিণে দাঁড়াইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই স্বর্গদূত আমাকে দেখালেন মহাপুরোহিত যিহোশূয় সদাপ্রভুর দূতের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাঁকে দোষ দেবার জন্য শয়তান তাঁর ডানদিকে দাঁড়িয়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই ফেরেশতা আমাকে দেখালেন মহা-ইমাম ইউসা মাবুদের ফেরেশতার সামনে দাঁড়িয়ে আছেন এবং তাঁকে দোষ দেবার জন্য শয়তান তাঁর ডানদিকে দাঁড়িয়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পর তিনি আমাকে দেখালেন, প্রধান পুরোহিত যিহোশূয় প্রভু পরমেশ্বরের দূতের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর শয়তান তাঁর বিরুদ্ধে অভিযোগ করার জন্য তাঁর ডান দিকে দাঁড়িয়ে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেবদূতটি আমাকে মহাযাজক যিহোশূয়কে দেখালেন| যিহোশূয় প্রভুর দূতের সামনে দাঁড়ালেন আর শয়তান তাঁর ডানদিকে দাঁড়াল| শয়তান যিহোশূয়কে মন্দ কাজ করবার জন্য দোষারোপ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে দেখালেন যিহোশূয় মহাযাজক সদাপ্রভুর দূতের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাঁকে দোষ দেবার জন্য শয়তান তাঁর ডানদিকে দাঁড়িয়ে আছে।