Zechariah 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ বলেন, সেদিন তোমরা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীকে আঙ্গুরলতা ও ডুমুর গাছের তলে দাওয়াত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, ‘সেদিনে তোমরা প্রত্যেকে নিজের প্রতিবেশীকে তোমাদের দ্রাক্ষালতার তলায় ও ডুমুর গাছের তলায় বসবার জন্য নিমন্ত্রণ করবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন তোমরা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে দ্রাক্ষালতার তলে ও ডুমুরবৃক্ষের তলে নিমন্ত্রণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন তোমরা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে দ্রাক্ষালতার তলে ও ডুমুরবৃক্ষের তলে নিমন্ত্রণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তোমরা প্রত্যেকে তোমাদের আংগুর লতা ও ডুমুর গাছের তলায় বসবার জন্য তোমাদের প্রতিবেশীকে নিমন্ত্রণ করবে। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তোমরা প্রত্যেকে তোমাদের আংগুর লতা ও ডুমুর গাছের তলায় বসবার জন্য তোমাদের প্রতিবেশীকে দাওয়াত করবে। আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, সেদিন তোমরা প্রত্যেকে ডুমুর গাছ আর দ্রাক্ষাকুঞ্জে ঘেরা আপন ঘরে নিশ্চিন্ত আনন্দে প্রতিবেশীদের ডেকে আনবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু বলেন, “সেই সময় লোকেরা তাদের বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে একত্রে বসবে| তারা একে অপরকে ডুমুর গাছ ও দ্রাক্ষালতার তলায় বসবার জন্য নিমন্ত্রণ জানাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, সেই দিন তোমরা প্রত্যেকে তোমাদের প্রতিবেশীকে তোমাদের আঙ্গুর লতা ও ডুমুর গাছের তলায় বসবার জন্য নিমন্ত্রণ করবে।