Zechariah 3:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ শয়তানকে বললেন, শয়তান, মাবুদ তোমাকে ভর্ৎসনা করুন; হ্যাঁ, যিনি জেরুশালেমকে মনোনীত করেছেন, সেই মাবুদ তোমাকে ভর্ৎসনা করুন; এই ব্যক্তি কি আগুন থেকে তুলে নেওয়া জ্বলন্ত কাঠের টুকরার মত নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু শয়তানকে বললেন, “শয়তান, সদাপ্রভু তোমাকে ভীষণ তিরস্কার করুন! যিনি জেরুশালেমকে মনোনীত করেছেন, সেই সদাপ্রভু তোমাকে ভীষণ তিরস্কার করুন! এই লোকটি কি আগুন থেকে বের করে নেওয়া কাঠ নয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, শয়তান, সদাপ্রভু তোমাকে ভৎসনা করুন; হাঁ, যিনি যিরূশালেমকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভু তোমাকে ভৎসনা করুন; এই ব্যক্তি কি অগ্নি হইতে উদ্ধৃত অদ্ধদগ্ধ কাষ্ঠস্বরূপ নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, শয়তান, সদাপ্রভু তোমাকে ভর্ৎসনা করুন; হাঁ, যিনি যিরূশালেমকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভু তোমাকে ভর্ৎসনা করুন; এই ব্যক্তি কি অগ্নি হইতে উদ্ধৃত অর্ধদগ্ধ কাষ্ঠস্বরূপ নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু শয়তানকে বললেন, “শয়তান, সদাপ্রভু তোমাকে বাধা দিন। যিরূশালেমকে যিনি বেছে নিয়েছেন তিনি তোমাকে বাধা দিন। এই লোকটি কি আগুন থেকে বের করে নেওয়া কাঠ নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ শয়তানকে বললেন, “শয়তান, মাবুদ তোমাকে বাধা দিন। জেরুজালেমকে যিনি বেছে নিয়েছেন তিনি তোমাকে বাধা দিন। এই লোকটি কি আগুন থেকে বের করে নেওয়া কাঠ নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের দূত শয়তানকে বললেন, শয়তান, প্রভু পরমেশ্বর তোমাকে বিরত করুন, জেরুশালেমের মানুষের উপর যাঁর বিশেষ ক্ষমতা, সেই প্রভু তোমাকে বিরত করুন। এই ব্যক্তিকে মরণের মুখ থেকে ছিনিয়ে আনা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভুর দূত বললেন, “প্রভু তোমাকে ভর্ত্সনা করছেন এবং তিনি তোমাকে তিরস্কার করতে থাকবেন! প্রভু জেরুশালেমকে তাঁর বিশেষ শহর হিসেবে মনোনীত করেছেন| আগুন থেকে টেনে বের করা একটি জ্বলন্ত কাঠির মত তিনি ঐ শহর রক্ষা করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু শয়তানকে বললেন, “শয়তান, সদাপ্রভু তোমাকে তিরস্কার করুন! সদাপ্রভু যিনি যিরূশালেমকে বেছে নিয়েছেন তিনি তোমাকে তিরস্কার করুন! এই ব্যক্তি কি আগুন থেকে বের করে নেওয়া কাঠের মত নয়?”