Zechariah 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তুমি যদি আমার পথে চল ও আমার রক্ষণীয়-দ্রব্য রক্ষা কর, তবে তুমিও আমার গৃহের বিচার করবে এবং আমার প্রাঙ্গণের রক্ষকও হবে, আর এখানে যারা দাঁড়িয়ে আছে, আমি তোমাকে এদের মধ্যে গমনাগমন করার অধিকার দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন ‘তুমি যদি আমার পথে চলো ও আমার ইচ্ছা অনুসারে কাজ করো, তাহলে তুমি আমার গৃহের পরিচালনা করবে ও আমার উঠানের দায়িত্ব পাবে, এবং যারা এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের মতোই আমার সামনে আসবার অধিকার তোমাকে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তুমি যদি আমার পথে চল, ও আমার রক্ষণীয়-দ্রব্য রক্ষা কর, তবে তুমিও আমার বাটীর বিচার করিবে, এবং আমার প্রাঙ্গণের রক্ষকও হইবে, আর এই যাহারা দাঁড়াইয়া আছে, আমি তোমাকে ইহাদের মধ্যে গমনাগমন করিবার অধিকার দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তুমি যদি আমার পথে চল, ও আমার রক্ষণীয়-দ্রব্য রক্ষা কর, তবে তুমিও আমার বাটীর বিচার করিবে, এবং আমার প্রাঙ্গণের রক্ষকও হইবে, আর এই যাহারা দাঁড়াইয়া আছে, আমি তোমাকে ইহাদের মধ্যে গমনাগমন করিবার অধিকার দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তোমাকে বলছেন, ‘তুমি যদি আমার পথে চল ও আমার সেবা-কাজ কর তাহলে তুমি আমার ঘরের সব কিছু পরিচালনা করবে এবং আমার উঠানের দেখাশোনার ভার পাবে, আর যারা এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের মতই আমার সামনে আসবার অধিকার তোমাকে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আল্লাহ্ রাব্বুল আলামীন তোমাকে বলছেন, ‘তুমি যদি আমার পথে চল ও আমার এবাদত-কাজ কর তাহলে তুমি আমার ঘরের সব কিছু পরিচালনা করবে এবং আমার উঠানের দেখাশোনার ভার পাবে, আর যারা এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের মতই আমার সামনে আসবার অধিকার তোমাকে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেছেনঃ তুমি যদি আমার নির্দেশিত পথে চল, আমি তোমাকে যে দায়িত্ব ভার দিয়েছি তা যদি পালন কর, তাহলে তুমি হবে আমার মন্দিরের প্রশাসক, তোমারই উপরে থাকবে আমার মন্দিরের সমস্ত দায়িত্বভার। তুমিও হবে আমার এই সেবকদের একজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান বলেন, “আমি যা বলি তা শোন এবং আমার উপদেশ মত জীবনযাপন কর| তাহলে তুমি আমার মন্দিরের তত্ত্বাবধায়ক হবে এবং মন্দির প্রাঙ্গণের যত্ন নেবে| এবং কাছে দাঁড়িয়ে থাকা ঐ দেবদূতদের মত তুমিও মন্দিরের ভেতর তোমার ইচ্ছানুযায়ী যেতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, তুমি যদি আমার পথে চল ও আমার আদেশ পালন কর তাহলে তুমি আমার গৃহের বিচার করবে এবং আমার উঠানের দেখাশোনার ভার পাবে, আর যারা এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের মধ্য তোমাকে যাতায়াত করার অধিকার দেব।