Zechariah 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মহা-ইমাম ইউসা, তুমি শোন এবং তোমার সম্মুখে উপবিষ্ট তোমার সখারাও শুনুক, কেননা তারা অদ্ভুত প্রকৃতির লোক; কারণ দেখ, আমি আমার গোলাম তরুশাখাকে আনয়ন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘হে মহাযাজক যিহোশূ্‌য় এবং তোমার সহযোগীরা যারা তোমার সামনে বসে আছে শোনো, কেননা তারা অদ্ভুত লক্ষণের লোক; আমি আমার দাস, সেই চারাকে, নিয়ে আসব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে যিহোশূয় মহাযাজক, তুমি শুন, এবং তোমার সম্মুখে উপবিষ্ট তোমার সখাগণও শুনুক, কেননা তাহারা অদ্ভুত লক্ষণস্বরূপ লোক; কারণ দেখ, আমি আপন দাস পল্লবকে আনয়ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যিহোশূয় মহাযাজক, তুমি শুন, এবং তোমার সম্মুখে উপবিষ্ট তোমার সখাগণও শুনুক, কেননা তাহারা অদ্ভুত লক্ষণস্বরূপ লোক; কারণ দেখ, আমি আপন দাস পল্লবকে আনয়ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মহাপুরোহিত যিহোশূয়, তুমি শোন এবং তোমার সামনে বসে থাকা তোমার সংগী-পুরোহিতেরা শুনুক। আমি যে সেই চারাকে, অর্থাৎ আমার দাসকে নিয়ে আসব এই পুরোহিতেরা হল তার চিহ্ন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মহা-ইমাম ইউসা, তুমি শোন এবং তোমার সামনে বসে থাকা তোমার সংগী-ইমামেরা শুনুক। আমি যে সেই চারাকে, অর্থাৎ আমার গোলামকে নিয়ে আসব এই ইমামেরা হল তার চিহ্ন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রধান পুরোহিত যিহোশূয়, শোন, আমি তোমাকে এবং তোমার সহকর্মীদের বলছি: (কারণ তারা সুলক্ষণযুক্ত), দেখ, আমি আমার দাস ‘পল্লবকে’ আনব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে মহাযাজক যিহোশূয় এবং তোমার সামনে যে মহাযাজকেরা বসে আছে, সবাই দয়া করে শোন| অদূর ভবিষ্যতে আমার বিশেষ দাসকে যখন আমি আনব তখন কি ঘটবে তা দেখাবার জন্য এই লোকেরা তার উদাহরণস্বরূপ| তাকে ‘শাখা’ এই নামে ডাকা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মহাযাজক, যিহোশূয় এবং তোমার সামনে বসে থাকা তোমার সঙ্গী মহাযাজকেরা শোন। কারণ এই লোকেরা হল চিহ্নের মত, কারণ আমি আমার দাস সেই শাখাকে নিয়ে আসব।