Zechariah 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, ইউসার সম্মুখে আমি এই পাথর স্থাপন করেছি; সেই পাথরের উপরে সাতটি চোখ আছে; দেখ, আমি তার লেখাটা ক্ষোদাই করে লিখব, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; এবং আমি এক দিনে সেই দেশের অপরাধ দূর করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, আমি যিহোশূয়ের সামনে এই পাথর স্থাপন করেছি! সেই পাথরের উপরে সাতটা চোখ আছে, আর আমি তার উপরে একটি কথা খোদাই করব, এবং এই দেশের পাপ একদিনেই দূর করব,’ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, যিহোশূয়ের সম্মুখে আমি এই প্রস্তর স্থাপন করিয়াছি; এক প্রস্তরের উপরে সাত চক্ষু আছে; দেখ, আমি তাহার মুদ্রা খুদিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন; এবং আমি এক দিনে সেই দেশের অপরাধ দূর করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, যিহোশূয়ের সম্মুখে আমি এই প্রস্তর স্থাপন করিয়াছি; এক প্রস্তরের উপরে সাত চক্ষু আছে; দেখ, আমি তাহার মুদ্রা খুদিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন; এবং আমি এক দিনে সেই দেশের অপরাধ দূর করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিহোশূয়, আমি তোমার সামনে একটা পাথর রেখেছি। সেই পাথরের উপরে সাতটা চোখ রয়েছে, আর তার উপরে আমি একটা কথা খোদাই করব এবং আমি এক দিনেই এই দেশের পাপ দূর করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইউসা, আমি তোমার সামনে একটা পাথর রেখেছি। সেই পাথরের উপরে সাতটা চোখ রয়েছে, আর তার উপরে আমি একটা কথা খোদাই করব এবং আমি এক দিনেই এই দেশের গুনাহ্‌ দূর করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয়ের সামনে যে প্রস্তর আমি স্থাপন করেছি তার সাতটি পল আছে, আমি সেই প্রস্তরের উপরে খোদাই করব। সর্বাধিপতি প্রভু বলছেন একথা। আমি একদিনে এই দেশের অপরাধ মোচন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ, আমি যিহোশূয়র সামনে একটা বিশেষ ধরণের পাথর রাখছি| ঐ পাথরটার সাতটা দিক রয়েছে| আমি একটি বিশেষ বার্তা তাতে খোদাই করব| এটাই দেখাবে যে আমি একদিনে এই দেশের প্রতিটি পাপ দূর করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ হে যিহোশূয়, আমি তোমার সামনে একটা পাথর রেখেছি। সেই পাথরের উপরে সাতটা চোখ রয়েছে এবং তার উপরে আমি একটা কথা খোদাই করব এই কথা বাহিনীদের সদাপ্রভু বলেন এবং আমি এক দিনের ই এই দেশের পাপ দূর করব।