Zechariah 4:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করেছে? সরুব্বাবিলের হাতে ওলোন দেখে তারা তো আনন্দ করবে; এই সাতটি তো মাবুদের চোখ, এরা সমস্ত দুনিয়া পর্যটন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সামান্য বিষয়ের দিনকে কে তুচ্ছজ্ঞান করেছে? লোকেরা আনন্দ করবে যখন তারা সরুব্বাবিলের হাতে ওলন-দড়ি দেখবে, যেহেতু এগুলি হল সদাপ্রভুর সাতটা চোখ, যেগুলি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করিয়াছে? সরুব্বাবিলের হস্তে ওলোন দেখিয়া ঐ সপ্তটি ত আনন্দ করিবে; ইহারা সদাপ্রভুর চক্ষু, ইহারা সমস্ত পৃথিবী পর্য্যটন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করিয়াছে? সরুব্বাবিলের হস্তে ওলোন দেখিয়া ঐ সপ্তটি ত আনন্দ করিবে; ইহারা সদাপ্রভুর চক্ষু, ইহারা সমস্ত পৃথিবী পর্যটন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতদিন যে সামান্য কাজ হয়েছে তা লোকে তুচ্ছ মনে করেছে। কিন্তু সরুব্বাবিলের হাতে ওলনদড়িটা দেখে লোকেরা আনন্দ করবে।” তারপর আমি শুনলাম, “এই সাতটা প্রদীপ হল সদাপ্রভুর চোখ যা সারা পৃথিবী দেখতে পায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতদিন যে সামান্য কাজ হয়েছে তা লোকে তুচ্ছ মনে করেছে। কিন্তু সরুব্বাবিলের হাতে ওলনদড়িটা দেখে লোকেরা আনন্দ করবে।” তারপর আমি শুনলাম, “এই সাতটা বাতি হল মাবুদের চোখ যা সারা দুনিয়া দেখতে পায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজের ধীরগতি সেদিন যাদের হতাশ করেছিল, আজ তারা জেরুব্বাবেলের উদ্যমে কাজের অগ্রগতি দেখে আনন্দিত হবে। সাতটি প্রদীপ প্রভুর সাতটি চোখ। এগুলি সারা পৃথিবীর উপর নজর রাখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুরুতে কাজ অল্প হলেও লোকে তাতে লজ্জিত হবে না আর তারা ওলোন দড়ি হাতে সরুব্বাবিলকে দেখে ওরা খুব খুশী হবে, যে সমাপ্ত হওয়া নির্মাণ কাজ পরীক্ষা করছে এবং মাপ-জোক করছে| পাথরের যে সাতটি ধার তুমি এখন দেখলে, তা প্রভুর চক্ষুস্বরূপ – যা সব দিকে নজর রেখেছিল| পৃথিবীর সব কিছুই তারা দেখতে পায়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে ক্ষুদ্র বিষয়ের দিন কে তুচ্ছ করেছে? কিন্তু সরুব্বাবিলের হাতে ওলনদড়িটা দেখে সেই সাতটি প্রদীপ আনন্দ করবে, এগুলি সদাপ্রভুর চোখ যা সারা পৃথিবী প্রদক্ষিণে করে।